খেলা
টি-টোয়েন্টি

সর্বকালের সেরা একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক:

২০০৫ সালের ১৭ অক্টোবর চালু হয়েছিল ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টির এই পনের বছরের ইতিহাসে যেসব তারকা ক্রিকেটারের আবির্ভাব হয়েছে। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করেই সর্বকালের সেরা একাদশ সাজিয়েছে ফিলিপাইনের ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম স্পোর্টস ৩৬০।

আর সেখানে জায়গা করে নিয়েছেন দেশসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করা সংক্ষিপ্ত ফরম্যাটটির সর্বকালের সেরা একাদশ সাজানোর আগে বিভিন্ন পজিশনে খেলা ক্রিকেটারদের প্রথমে ক্যাটাগরিতে সাজানো হয়েছে।

সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে।

অলরাউন্ডারের তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

ভারত সেরা ওপেনার রোহিত শর্মা, পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও আছেন একাদশে।

ওপেনার:
ডেভিড ওয়ার্নার, কলিন মুনরো, মার্টিন গাপটিল, অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা ও ক্রিস গেইল।

মিডল অর্ডার:
জেপি ডুমিনি, ইয়ন মরগান, মোহাম্মদ হাফিজ, বিরাট কোহলি, রস টেলর, এবি ডি ভিলিয়ার্স, কেন উইলিয়ামসন ও শোয়েব মালিক।

অলরাউন্ডার:
সাকিব আল হাসান, সুরেশ রায়না, মারলন স্যামুয়েলস, শেন ওয়াটসন ও ডুয়েন ব্রাভো।

উইকেটকিপার:
মহেন্দ্র সিং ধোনি, ব্রান্ডন ম্যাককালাম ও উমর আকমল।

স্পিনার:
রশিদ খান, শহীদ আফ্রিদি, সাইদ আজমল, অজন্তা মেন্ডিস, ও মোহাম্মদ নবী।

পেসার:
টিম সাউদি, লাসিথ মালিঙ্গা, ডেল স্টেইন, উমর গুল, জশপ্রিত বুমরাহ ও নুয়ান কুলাসেকারা।

এসব ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্সের মূল্যায়নের পাশাপাশি সর্বকালের সেরা একাদশ সাজাতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছ থেকেও পরামর্শ নেয়া হয়। সেখান থেকে তৈরি করা হয় এই সেরা একাদশ।

টি-টোয়েন্টির সর্বকালের সেরা একাদশ:

অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, জেপি ডুমিনি, বিরাট কোহলি (অধিনায়ক), ব্রান্ডন ম্যাককালাম, শোয়েব মালিক, সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল ও লাসিথ মালিঙ্গা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা