পরিবেশ

সপ্তাহজুড়ে থাকবে ঝড়-বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন জেলায় আজ শনিবারও (২৫ এপ্রিল) বৃষ্টি ও দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও ঢাকা বিভাগের বেশির ভাগ জেলায় আজও বৃষ্টি হবে। কোথাও দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে।

এ ছাড়া কোথাও কোথাও বজ্রপাত ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। একই সঙ্গে অনেক জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আভাসও দিয়েছেন সংশ্লিষ্টরা।

কয়েক দিনের ধারাবাহিকতায় গতকাল শুক্রবারও (২৪ এপ্রিল) দেশের প্রায় সব স্থানে বৃষ্টিপাত হয়েছে। কোথাও দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। আগের দিন বৃহস্পতিবার ঢাকায় কালবৈশাখী ঝড় বয়ে গেলেও গতকাল তুমুল বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, চলতি এপ্রিলের বাকি দিনগুলোতেও বৃষ্টি হবে। কালবৈশাখী ঝড় হবে। ঢাকায় গতকাল ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা