পরিবেশ

খাবারের সন্ধানে লোকালয়ে ক্ষুধার্ত ভাল্লুক

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের কারণে এরিমধ্যে সবকিছুই বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে মানুষের পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যপ্রাণীরাও।

আর এই অবস্থায় খাবার না পেয়ে ভারতের ছত্তিশগড়ের লোকালয়ে খাবারের সন্ধানে চড়ে বেড়াচ্ছে ক্ষুধার্ত দুই ভাল্লুক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মন্দিরের ডাস্টবিনে খাবার খুঁজছে একটি ক্ষুধার্ত ভাল্লুক। কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে অন্য আরেকটি।

তখন ভাল্লুকের ভিডিও ফুটেজটি টুইটারে শেয়ার করেছিলেন মধ্যপ্রদেশের বন বিভাগের আধিকারিক অর্পিত মিশ্র। প্রায় দুই মিনিটের এই ভিডিওটি শেয়ার করে তিনি বলেন, মন্দিরে আগত ভক্তরা তাদের যে খাবার বা প্রসাদ দেয় এরা তার উপরই নির্ভরশীল। লকডাউনের ফলে সমস্ত ধর্মীয় স্থান বন্ধ এবং কোনো জনসমাবেশও নিষিদ্ধ। এ জন্য খাবার পাচ্ছেনা ভাল্লুকগুলো।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতে ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোয় সাধারণ মানুষকে তাদের বাড়ির চারপাশে থাকা কুকুর, বিড়াল এবং পাখিদের খাওয়াতে অনুরোধ করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিয়ুরাপ্পা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা