পরিবেশ

ভাসমান শহর নির্মাণের চেষ্টায় জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

জলবায়ুর পরিবর্তননে বাড়ছে পৃথিবীর উষ্ণতা, ফলে দ্রুত গলে যাচ্ছে দুই মেরুর বরফ।

যার কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও বাড়ছে দিনকে দিন। পুরো বিশ্বের উপকূলীয় অঞ্চলের আবাসগুলোর অস্তিত্বকেই সংকটে ফেলছে এমন প্রবণতা।

তাই উপকূলবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে ভাসমান শহরের রূপরেখা তৈরি করেছেন জাতিসংঘের তত্ত্বাবধানে একদল বিজ্ঞানী। বর্তমানে এই পরিকল্পনা নকশা আকারে থাকলেও আগামী এক দশকে তা বাস্তবে পরিণত হবে বলে জানাচ্ছেন জাতিসংঘ বিশেষজ্ঞরা।

সম্প্রতি এমন আশার বাণীই শুনিয়েছেন তারা। তবে এখন পর্যন্ত পাইলট প্রকল্পের সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়নি। খবর ডেইলি মেইলের।

জাতিসংঘের আবাসন বিভাগের সহকারী পরিচালক ভিক্টর কিসব জানান, ভাসমান শহর শুনতে অবাস্তব পরিকল্পনা মনে হলেও সঠিকভাবে নির্মাণ করা হলে এসব নগর অনেক সম্ভাবনার দুয়ার খুলে দেবে। নকশা প্রণয়ন শেষ হওয়ার পর এখন পরবর্তী চ্যালেঞ্জ বেসরকারি বাণিজ্যিকখাতের সঙ্গে একটি কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলা। এর মাধ্যমে পরীক্ষামূলক নগর স্থাপনার নানাদিক পরীক্ষা করে দেখা হবে।

জাতিসংঘ এমন সময় ভাসমান শহরের উদ্যোগ জোরদার করতে চায় যখন পৃথিবীর ৯০ শতাংশ বড় শহরই সমুদ্রের উচ্চতা বৃদ্ধির প্রেক্ষিতে প্লাবিত হওয়ার পথে। এই সমস্যা সমাধানে জাতিসংঘ বেসরকারি সংস্থা ওশিয়ানিক্স, ম্যাসাচুসেটস ইন্সটিটিউড অব টেকনোলজি (এমআইটি) এবং এক্সপ্লোরার্স ক্লাব এর সঙ্গে যৌথভাবে নকশা প্রণয়নের কাজ শুরু করে।

গত ৯ ফেব্রুয়ারি রোববার আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আরবান ফোরামে অংশ নিয়ে ওশিয়ানিক্স এর প্রধান পরিচালনা কর্মকর্তা মার্ক কলিন্স চেন এসব স্থাপনার দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলা সক্ষমতা নিয়ে আলোচনা করেন।

কলিন্স বলেন, ভাসমান স্থাপনার নিরাপত্তা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেন। তাই আমরা মড্যিউলার এসব স্থাপনার সহনশীলতা পরীক্ষা করতে এমআইটি’র সমুদ্র প্রকৌশল অনুষদের অত্যাধুনিক পরীক্ষাগার ব্যবহার করছি। সেখানে সুনামি থেকে শুরু করে পঞ্চম মাত্রার হ্যারিকেন সকল প্রকার সম্ভাব্য বিপদে নগর স্থাপনার সহনশীলতা পরীক্ষা করে দেখা হচ্ছে।

নকশা অনুসারে উপকূল থেকে এক কিলোমিটার দূরে অগভীর সমুদ্রের তলদেশের ভূমিতে ভাসমান নগরের মূলভিত্তি স্থাপন করা হবে, যার সঙ্গে যুক্ত থাকবে পরবর্তী স্তরের ভাসমান প্ল্যাটফর্ম। আর এই ভাসমান প্ল্যাটফর্মের ওপরেই নির্মাণ করা হবে বসবাসের জন্য দরকারি বসতবাড়ি ও অন্যান্য স্থাপনা ।

সমুদ্রের আকস্মিক ঝড় এবং অন্যান্য আবহাওয়াগত পরিবর্তন থেকে ভাসমান নগরীর বাসিন্দাদের সুরক্ষা দিতে ভাসমান নগরে ইনসুলেশনের ব্যবস্থাও রাখছেন বিজ্ঞানীরা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা