বিনোদন

শিল্পীদের চিকিৎসায় চলচ্চিত্র শিল্পী সমিতির মেডিকেল টিম গঠন

বিনোদন প্রতিবেদক:

চলচ্চিত্র শিল্পীদের জরুরি চিকিৎসা সেবা দিতে মেডিকেল টিম গঠন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

১৩ এপ্রিল সোমবার সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেন।

চলচ্চিত্রের শিল্পীদের যে কেউ ফোন করেই এই সেবা নিতে পারবেন। তবে কেউ গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠানো হবে সমিতির উদ্যোগে।

এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, আমরা একটি মেডিকেল টিম গঠন করেছি। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেডিকেল টিমে ডাক্তার থাকবেন। আমরা একটা নম্বর দিয়ে রেখেছি, শিল্পী সমিতির পরিচয় দিয়ে সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন। শিল্পীদের তালিকাও দেয়া আছে ডাক্তারের কাছে।

জায়েদ খান আরো বলেন, প্রাথমিক চিকিৎসার পর যদি এমন হয়, আমাদের শিল্পীরা তার আশপাশে ওষুধ পাচ্ছেন না, তবে সমিতির পক্ষ থেকে বাসায় ওষুধ পৌঁছানোর ব্যবস্থা করবো। তারপরও আমি সব শিল্পীদের বলবো আপনারা ঘর থেকে বের হবেন না। বাসায় থাকুন, সরকারের দেয়া নিয়ম মেনে চলুন।

জায়েদ খান বলেন, শিল্পীদের কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তবে তাকে সমিতির পক্ষ থেকে হাসপাতালে নিয়ে যাব। কোন হাসপাতালে, কোন ডাক্তার চিকিৎসা করবেন, সেটাও চিন্তা করতে হবে না শিল্পীকে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা