শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে ধোয়াশা-দ্বিধা-দ্বন্দ্ব-ক্ষোভ

নিজস্ব প্রতিবেদন:

বিশ্বব্যাপী করোনা আতঙ্কে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ সর্বত্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকী প্রতিবেশি রাষ্ট্র ভারতের বিভিন্ন রাজ্যে স্কুল-কলেজ বন্ধ করা হলেও বাংলাদেশে এখনও পর্যন্ত এ বিষয়ে কোন স্থির সিদ্ধান্ত হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। দ্বিধা-দ্বন্দে শিক্ষকরা, দুশ্চিন্তা অভিভাবকদের মাঝে। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিরি হারও গেছে কমে।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র। সরকারের সিদ্ধান্তে মুজিববর্ষের মতো রাষ্ট্রীয় অনুষ্ঠান সীমিত করে আনা, জনসমাগম এলাকা এড়িয়ে চলা, স্বাধীনতা দিবসে প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজসহ অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হলেও স্কুল-কলেজ বন্ধের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত আসেনি সরকারের পক্ষ থেকে। তবে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো একে একে বন্ধ ঘোষণা করা হচ্ছে। রাজধানীর স্কলাস্টিকা স্কুল ২৮ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। যদিও এটিকে বসন্তকালীন ছুটি হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে কমে এসেছে শিক্ষার্থীদের উপিস্থিতি। করোনা আতঙ্কে অনেক অভিভাবক স্কুলে পাঠাচ্ছেন না তাদরে সন্তানদের। পরীক্ষা চলার কারণে বাধ্য হয়ে কেউ কেউ তাদের সন্তানকে পাঠাচ্ছেন স্কুলে। ছোট ছোট বাচ্চাদের অনেকের মুখেই মাস্ক। দুশ্চিন্তার ছাপ অভিভাবকদের মাঝে। তাদের দাবি, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ক্লাস-পরীক্ষা ও আবাসিক হল বন্ধের দাবিতে অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানান, করোনা ভাইরাস আক্রান্ত রোগী দেশে শনাক্ত হয়েছে। এই ভাইরাস জন সমাগমের মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়তে পারে। বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষার্থী এখন পর্যন্ত আক্রান্ত না হলেও, এর আশঙ্কা তাদের মধ্যে বিরাজ করছে। তাই সঠিক সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা এবং আবাসিক হলগুলো বন্ধ রাখার দাবি জানিয়ে কয়েকটি বিভাগের পরীক্ষা বয়কট করেছেন শিক্ষার্থীরা। এর আগে তারা প্রশাসনের কাছে বিষয়টি জানিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে আশ্বাস পাননি শিক্ষার্থীরা। পরে তারা প্রতিবাদ অনশন শুরু করেছেন বলে জানান ওই চার শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্বান্ত নিলে সাথে সাথে সবাইকে অভিহিত করা হবে। একটি মহল গুজব ছড়াচ্ছে যে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এ বিষয়ে বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে চিন্তা-ভাবনা করছে সরকার।

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মুজিব বর্ষ উদাযাপন উপলক্ষে দলের সম্পাদকমণ্ডলীর সদস্যদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সময় হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এদিকে করোনাভাইরাস প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। আজ রবিবার (১৫ মার্চ) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি দায়ের করা হয়।

করোনাভাইরাস থেকে জনগণকে রক্ষায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে এতে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা