ফিচার

লকডাউনে মানসিক চাপ মুক্ত থাকতে করনীয়

সান নিউজ ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণের ভীতি থেকে অবসাদে ভোগা, মনের উপর বাড়তি চাপ তৈরি হওয়া, হতবিহবল হয়ে পড়া, আতংকিত হওয়া বা রেগে যাওয়া স্বাভাবিক।
তাছাড়া লকডাউনে একটানা ঘরে বসে থেকে শরীরের নিয়মিত ক্রিয়াকলাপে ব্যাঘাত ঘটতে পারে। এতে করে মস্তিষ্কে চাপ পরাটাই স্বাভাবিক।

এমন অবস্থায় আপনি যাদের উপর আস্থা রাখতে পারেন তাদের সাথে ফোনে কথা বলুন, পারলে ভিডিও কল করে তাদের সাথে কথা বলুন, পরামর্শ নিন।

বাড়িতে দীর্ঘ দিন একটানা অবস্থানকালীন স্বাস্থ্যকর জীবনযাপন করুন। সুষম খাদ্য গ্রহণ করুন, পর্যাপ্ত পরিমাণ ঘুমান, হালকা ব্যায়াম করুন এবং বাসায় পরিবারের সদস্যদের সাথে দিনে অন্তত এক ঘণ্টা গল্প করুন। চেষ্টা করবেন দিনে অন্তত এক বেলা সবাই এক সাথে খেতে।

ধূমপান, তামাকজাত দ্রব্য, এলকোহল বা অন্য কোন নেশাজাত দ্রব্য গ্রহণ করে আপনার মনের চাপ দূর করার চেষ্টা করবেন না। খুব বেশি চাপ বা স্ট্রেস বোধ করলে অনলাইনে কমেডি শো দেখতে পারেন, শখের খাবার রান্না করতে পারেন, ছাদ থাকলে ভোর সকালে ছাদে যেতে পারেন।

চলমান মহামারী নিয়ে যতটা সম্ভব কম খবর দেখা, পড়া বা শোনার চেষ্টা করুন। বিশেষ করে সঠিক তথ্য সংগ্রহ করুন। যে সকল বিশ্বাসযোগ্য সূত্র আতঙ্ক না ছড়িয়ে আপনাকে সচেতন হতে সহায়তা করে শুধু মাত্র সেই সকল সূত্রগুলো অনুসরণ করুন।

আর যদি পারেন নিজে নিজে সচেতন হয়ে প্রচার মাধ্যমে করোনা সংক্রান্ত যে কোন কিছু দেখা, পড়া বা শোনা হতে বিরত থাকুন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে যতোটা সম্ভব দূরে থাকুন। নিয়মিত ধর্মীয় উপাসনা করলে দিনের পুরো সময়টা একটা রুটিনের মধ্যে চলে আসবে। সেটি মানার চেষ্টা করুন।

আর সব থেকে বড় কথা, ঘরের বাইরে যদি বের হওয়াই লাগে তাহলে নিজের সাধ্যমত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুন। এবং ঘরে ফিরে এসে ভাল করে সাবান দিয়ে হাত মুখ পা ধুয়ে ফেলুন, পারলে গোসল করুন।

ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বাবা ও বোনের পর চলে গেল ছোট্ট মুন্না

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাসের লাইনের...

রেললাইনে হেঁটে গেম খেলছিল দুই কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই কি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা