ফিচার

সবচেয়ে সতর্ক এবং সেরা বাবা!

সান নিউজ ডেস্ক:

জীব-বৈচিত্রের কত বিচিত্র খেয়ালই না আমরা জগতে দেখতে পাই। বিপন্ন পরিবেশে যা একটুকুর মধ্যে হলেও আমাদের অনেক কিছু শেখায়। তাদের থেকেও আমাদের জানার আছে, বোঝার আছে অনেক।

সম্প্রতি ভারতে নিজের বাচ্চাদের পিঠে বয়ে নিয়ে কুমিরের নদী পার হওয়ার এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে বাবা কুমিরকে পিঠে করে তার বাচ্চাদের পানির ঢেউ থেকে রক্ষা করে তীরে পৌঁছে নিয়ে যেতে দেখা গেছে।

প্রাণীকূলের অনেক প্রজাতি ক্ষিদে পেলে অনেক সময় নিজ বাচ্চাদের খেয়ে ফেলে বা মেরে ফেলে। কিন্তু এই বাবা কুমিরের এমন দায়িত্ব পালন দেখে নেটিজেনরা বিস্মিত।

সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই দৃশ্যের ছবি প্রথমে পোস্ট করেন আইএফএস কর্মকর্তা প্রবীণ কাসওয়ান। ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, সবচেয়ে সতর্ক এবং সেরা বাবা। ছবিতে দেখা যায়, সন্তানদের নিয়ে চাম্বল নদী পার হচ্ছে কুমিরটি।

প্রবীণ কাসওয়ান জানিয়েছেন, আমাদের সংরক্ষণের চেষ্টাকে এই প্রজাতি বজায় রাখছে এভাবেই। আমরা যখন নদী সংরক্ষণের কথা বলি, তখন আমরা এই প্রজাতির ভবিষ্যতের কথাও বলি।

ছবিটি অনেকেই টুইটারে শেয়ার করেছেন। এরই মধ্যে অনেকেই লাইক করেছেন। আর এতে মন্তব্য করেছেন হাজারেরও বেশি মানুষ।

এই পোস্টে সবাই বাহবা দিয়ে কুমিরটিকে দায়িত্ববান বাবা হিসেবে বর্ণনা করেছেন।

একজন লিখেছেন, একজন দায়িত্বশীল বাবা, ছবিটি মানুষকে অনেক কিছু শেখাচ্ছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা