বিনোদন

লকডাউনে অর্থসঙ্কটে ভারতীয় অভিনেতার আত্মহত্যা

বিনোদন ডেস্ক:

মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের সময় আত্মহননের পথ বেছে নিলেন ভারতীয় টেলিভিশন অভিনেতা মানমিত গ্রেওয়াল (৩২)। তার পারিবারিক বন্ধু ও প্রযোজক মানজিত সিং রাজপুত ভারতীয় সংবাদমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেওয়ালের জন্ম পাঞ্জাবে হলেও কাজের সূত্রে মুম্বাইয়ের খারঘরে সস্ত্রীক বসবাস করতেন। সেখানেই শুক্রবার (১৫ মে) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। লকডাউনে থাকার কারণে তিনি দীর্ঘদিন অর্থকষ্টে দিন পার করছিলেন।

গ্রেওয়ালের সঙ্গে রাজপুতের সাত বছরের বন্ধুত্ব। তিনি জানান, ভারতে চলমান লকডাউনে এই অভিনেতার আয় বন্ধ হয়ে যাওয়ায় তিনি অর্থসঙ্কটে পড়েন।

মানজিত সিং রাজপুত বলেন, গ্রেওয়াল অসম্ভব অর্থসঙ্কটে ছিলেন এবং তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। আয় না থাকায় ঋণ করা অর্থ পরিশোধের প্রচুর চাপ ছিল তার উপর। তাই হয়তো তিনি এই পথ বেছে নিয়েছেন। আত্মহত্যার ঘটনায় তার স্ত্রী পুরোপুরি বিধ্বস্ত।

শনিবার (১৬ মে) এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গ্রেওয়াল ‘আদাত সে মজবুর’ এবং ‘কুলদীপক’র মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়া বেশকিছু ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনের কাজ তার হাতে ছিল। কিন্তু লকডাউনের কারণে কাজগুলো বন্ধ হয়ে যায়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা