জাতীয়

রাষ্ট্রায়ত্ত পাটকলে আবারও অস্থিরতা; বদলি শ্রমিকদের কাজ বন্ধ

খুলনা প্রতিনিধি:
রাষ্ট্রায়ত্ত পাটকলে স্থায়ী শ্রমিকরা তাদের কাঙ্ক্ষিত ‘মজুরি স্কেল-২০১৫’ এর মজুরি স্লিপ পেয়েছেন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)। কিন্তু এ মাস থেকেই পাটকলে বদলি শ্রমিকদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। উৎপাদন কম হওয়ার কারণে বিজেএমসি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। একারণে খুলনা-যশোরের ৯টি পাটকলে প্রায় ১০ হাজার বদলি শ্রমিক বেকার হয়ে পড়েছেন। ফলে এই বদলি শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।

প্লাটিনাম জুট মিলের মহাব্যবস্থাপক মো. গোলাম রব্বানী বলেন, ‘সম্প্রতি বিজেএমসি একটি চিঠি দিয়ে মিলে উৎপাদন কম থাকায় বদলি শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেছে। সে অনুযায়ী বদলি শ্রমিকদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।’

প্লাটিনাম জুট মিলের শ্রমিক আনোয়ার হোসেন বলেন, ‘স্থায়ী শ্রমিক হিসেবে স্লিপ পেয়েছি। আমরা খুশি। কিন্তু আমাদের সহকর্মী বদলি শ্রমিকদের কাজ বন্ধ করে দিয়েছে মিল কর্তৃপক্ষ।তারা এখন বেকার হয়ে পড়েছেন— যা আমাদের আনন্দকে ম্লান করে দিয়েছে।’

বদলি শ্রমিক আবদুস সাত্তার ও সালাম শেখ জানান, চলতি মাস থেকে তারা আর মিলে কাজ করতে পারছেন না। এর ফলে তাদের মতো আরও অনেক বদলি শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন বলেন, ‘স্লিপ পাওয়া শ্রমিকরা আগামী সপ্তাহের মধ্যে টাকা হাতে পাবেন বলে আশা করছি। তবে সম্প্রতি একটি চিঠির মাধ্যমে মিলের বদলি শ্রমিকদের কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থায়ী শ্রমিকের অবর্তমানে এই বদলি শ্রমিকরা কাজ করেন।’

প্লাটিনাম জুট মিল সিবিএ’র সাবেক সভাপতি মো. খলিলুর রহমান বলেন, ‘১১ দফা দাবির মধ্যে একটি বাস্তবায়ন হয়েছে। বাকি ১০ দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে হবে। পাটকলে আধুনিক মেশিন বসালে উৎপাদন ক্ষমতা ৩/৪ গুণ বেড়ে যাবে।’

বিজেএমসির খুলনা জোনের সমন্বয়কারী বনিজ উদ্দিন মিয়া বলেন, ‘শুধু খুলনা অঞ্চলে না, বিজেএমসির নির্দেশনায় দেশের সব রাষ্ট্রায়ত্ত পাটকলে বদলি শ্রমিকের কাজ বন্ধ রয়েছে। খুলনা- যশোরের ৯টি পাটকলে বদলি শ্রমিকের সংখ্যা প্রায় ১০ হাজার। আর স্থায়ী শ্রমিক রয়েছেন তিন হাজার। মিলগুলোতে উৎপাদন কম। তাই বদলি শ্রমিকের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেএমসি কর্তৃপক্ষ।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

এবার ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ ১১ দলের

সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

নরসিংদিতে আলোচনা সভা ও গুনী শিক্ষকদেরকে ক্রেষ্ট প্রদান

‘শিক্ষকের মর্যাদা ও অধিকার, শিক্ষার মানোন্নয়...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা