খেলা

রংপুরকে হারিয়ে শীর্ষে রাজশাহী

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্স এর বিপক্ষে ৩০ রানের জয় দিয়ে মিশন শুরু করলো রাজশাহী রয়্যালস।

টানা দু’ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরে টুর্নামেন্টের শীর্ষে এখন রাজশাহী। ৯ খেলায় ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে শীর্ষে উঠলো তারা।

সমান পয়েন্ট চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও। কিন্তু রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম। সমান ১০ পয়েন্ট নিয়ে পরের দু’টি স্থানে খুলনা টাইগার্স ও ঢাকা প্লাটুন।
বৃহস্পতিবার আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে রাজশাহী সংগ্রহ করে ১৭৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১৪৯ রানে থামে শেন ওয়াটসনের রংপুর।

১৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে সূচনালগ্নেই হোঁচট খায় রংপুর। মোহাম্মদ নওয়াজের বলে প্যাভিলিয়নের পথ ধরেন শেন ওয়াটসন।ওয়ানডাউনে নেমে নাঈম শেখকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতেই বিদায় নেন ক্যামেরন ডেলপোর্ট। শোয়েব মালিকের বলে ড্রেসিংরুমে ফেরেন তিনি।

সেই রেশ না কাটতেই এ বোলারের দ্বিতীয় শিকার হয়ে আসেন ইনফর্ম নাঈম। এতে চাপে পড়ে রংপুর। টম এবেল ও ফজলে মাহমুদে জয়ের স্বপ্ন দেখলেও তা আর পূরণ হয়নি। ১৪৯ রানেই ৭ উইকেটে থামে রংপুর।

সোয়েব মালিক, কামরুল ইসলাম রাব্বি ও মোহাম্মদ নেওয়াজ ২টি করে উইকেট নেন।

এদিকে, শুরুতে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুর অধিনায়ক শেন ওয়াটসন। আজ মাঠে নামেন নি রাজশাহীর নিয়মিত অধিনায়ক আন্দ্রে রাসেল। তার বদলে শোয়েব মালিক নেতৃত্ব দেন দলকে।

দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় রাজশাহী। পাঁচ ওভার না পেরোতেই দলীয় অর্ধশত পূর্ণ করেন লিটন দাস ও আফিফ হোসেন। তবে এরপরই দ্রুত ফিরে যান দুজন। লিটন ও আফিফ করেন যথাক্রমে ১৯ ও ৩২ রান।

এরপর রবি বোপারা ছাড়া বাকি ব্যাটসম্যানরা কেউই তেমন ঝড় তুলতে পারেননি। শোয়েব মালিক ও ইরফান শুক্কুর ফিরে যান যথাক্রমে ৩৭ ও ২০ রানে। বাকি পথ নির্বিঘ্নে পাড়ি দেন রবি বোপারা ও মোহাম্মদ নেওয়াজ। ইনিংস শেষে ৫০ ও ১৫ রানে অপরাজিত থাকেন তারা।

রংপুরের হয়ে ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। আরাফাত সানি ও মোহাম্মদ নবী একটি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর :

রাজশাহী রয়্যালস : ১৭৯/৪, ২০ ওভার
বোপারা ৫০*,
মালিক ৩৭,
মুস্তাফিজুর ২/৪১।

রংপুর রেঞ্জার্স : ১৪৯/৭, ২০ ওভার
ফজলে ৩৪, অ্যাবেল ২৯
নাওয়াজ ২/২১।

ফলাফল : রাজশাহী রয়্যালস ৩০ রানে জয়ী।

ম্যাচ সেরা : রবি বোপারা (রাজশাহী রয়্যালস)।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

টঙ্গীবাড়িতে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠ উদ্বোধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন ক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা