আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনা নিয়ে রিসার্চ করা চীনা বিজ্ঞানী খুন

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনা নিয়ে যুক্তরাষ্ট্রে কাজ করা চীনের এক বিজ্ঞানীকে গুলি করে হত্যা করা হয়েছে। বিদেশি সংবাদমাধ্যম জানায়, পুরো ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বিজ্ঞানীকে হত্যার পাশাপাশি খুনি নিজেও আত্মঘাতী হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি বিং লিউ নামে ৩৭ বছর বয়সী চীনের এক বিজ্ঞানীর মৃতদেহ উদ্ধার হয় পিটার্সবার্গে। সেখানেই তিনি রিসার্চ প্রফেসর হিসেবে কাজ করতেন। বিশ্ব দাপানো করোনাভাইরাস নিয়েই কাজ করছিলেন তিনি। এজন্যই কিনা কে জানে, নিজের বাড়ির ভেতরে গুলি করে খুন করা হয় থাকে।

মার্কিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়ির যে স্থান থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে তার কাছেই উদ্ধার হয় ৪২ বছর বয়সী হাও গু নামে অপর ব্যক্তির মরদেহ।

পুলিশের অনুমান, এই ব্যক্তিই বিজ্ঞানীকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় রটে গিয়েছে, যেহেতু তিনি চীনের ব্যক্তি এবং করোনাভাইরাসের রিসার্চ করছিলেন, সেই কারণেই খুন হতে হয়েছে তাকে।

যদিও পুলিশের পক্ষ থেকে এই খুনের পিছনে রিসার্চের তত্ত্ব পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ।যদিও রটনা থামছে না কিছুতেই।

প্রসঙ্গত, করোনাভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছে আমেরিকা। এমনকি চীনকে সমর্থন করছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাহায্য বন্ধ করে দিতে পিছপা হয়নি তারা। এমন অবস্থায় আমেরিকায় চীনা বিজ্ঞানী খুন হওয়ায় বিতর্কের জন্ম দিয়েছে।

অনেকেই অভিযোগ তুলছেন আমেরিকা থেকে ছড়িয়েছে করোনাভাইরাস তার তদন্তের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন ওই বিজ্ঞানী। যার কারণেই সরকারের পৃষ্ঠপোষকতায় খুন হতে হয়েছে তাকে। সূত্র : ইউএসএ টুডে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা