আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

যুক্তরাষ্ট্রের শর্তহীন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। জাতিসংঘে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত মজিদ তখত রাভানচি এ কথা জানান। যুক্তরাষ্ট্রের আহ্বানকে প্রত্যাখ্যান করে এটিকে নিষেধাজ্ঞার মধ্যে অবিশ্বাস্য বলেও উল্লেখ করেন তিনি জাতিসংঘে দেয়া এক চিঠিতে ট্রাম্প প্রশাসন জানিয়েছে ইরানের সঙ্গে কোনো শর্ত ছাড়াই আলোচনা করতে প্রস্তুত রয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া ওই চিঠিতে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফট বলেছেন, ইরানের দ্বারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে হুমকির মুখে না পড়ে এবং উত্তেজনা যাতে বৃদ্ধি না পায় সেজন্য যুক্তরাষ্ট্র আলোচনা করতে প্রস্তুত রয়েছে।

ওই চিঠিতে কাসেম সোলেইমানিকে হত্যার যুক্তি হিসেবে নিজেদের রক্ষা করার জন্যই এ কাজ করা হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র।

সোলেইমানি হত্যাকাণ্ড সঠিক পদক্ষেপ ছিল বলে উল্লেখ করা হয় ওই চিঠিতে। মধ্যপ্রাচ্যে নিজেদের সৈন্য এবং স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্র প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে জাতিসংঘ সনদের ৫১ ধারা উল্লেখ করে ইরানও চিঠির মাধ্যমে মার্কিন ঘাঁটিতে হামলার যৌক্তিকতা তুলে ধরেছে।

মাজিদ তখত রাভানচি জাতিসংঘকে এক চিঠিতে জানিয়েছেন, ইরান কোনো যুদ্ধ কিংবা উত্তেজনা বাড়াতে চায়না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা