স্বাস্থ্য

যক্ষা চিকিৎসায় টেলি মেডিসিন

নিজস্ব প্রতিবেদক:

ঘরে বসে রোগীদের চিকিৎসা দিতে টেলি মেডিসিন সেবা চালু করেছে ঢাকার শ্যামলীর সরকারি ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল কর্তৃপক্ষ।

৫ এপ্রিল রবিবার দুপুরে টেলি মেডিসিন সেবার উদ্বোধন করেন চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন।

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং সর্বসাধারণকে ও রোগীদের অনলাইনে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা সেবা দিতে এই উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উদ্বোধন শেষে মোস্তফা জালাল মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অনেকেই হাসপাতালে আসতে পারছে না। তাদের চিকিৎসা সেবা দিতে এই ‘টেলি মেডিসিন সেবা’ অনেক কাজে আসবে। ঘরে বসেই রোগীরা সেবা পাবে। এতে করে বাংলাদেশে সরকারি হাসপাতালের চিকিৎসা সেবার নতুন অধ্যায় চালু হলো।

হাসপাতালের উপ-পরিচালক আবু রায়হান বলেন, আমরা টেলি মেডিসিন সেবা চালু করেছি সাধারণ রোগীদের কথা চিন্তা করে। এই সেবা শুধু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় নয়, এটা আমরা সব সময় অব্যাহত রাখবো। ২৪ ঘন্টা রোগীরা টেলি মেডিসিন সেবা পাবে।

স্কাইপি লিংক(ntbcp) ও ফেইসবুক মেসেঞ্জার লিংক(https://web.facebook.com/chest.hospital.92) এর মাধ্যমে এই সেবা দেয়া হচ্ছে বলেও জানান হাসপাতালের উপ-পরিচালক আবু রায়হান।

তিনি জানান, এই দুই লিংকে ভিডিও কলের মাধ্যমে ডাক্তারদের সঙ্গে সরাসরি কথা বলে রোগীর সমস্যা জেনে, পরে প্রেসক্রিপশন মেসেঞ্জারের পাঠিয়ে দেওয়া হয়।

এর আগে শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে বিএমএর এর পক্ষ থেকে পিপিই ও করোনাভাইরাস সুরক্ষা সরঞ্জাম উপহার দেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা