খেলা

মেসিদের করানো হবে আজ করোনা টেস্ট

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমায় অনুশীলনে ফেরার প্রস্তুতি নিচ্ছে লা লিগার ক্লাবগুলো। নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত পর্যায়ে প্র্যাকটিস শুরুর আগে অন্যান্য ক্লাবের মতো করোনাভাইরাস টেস্ট দিতে হচ্ছে বার্সেলোনা খেলোয়াড়দেরও।

বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুশীলনের আগে বুধবার মেসিদের করোনা টেস্ট করা হবে। রিপোর্ট হাতে আসার পরই আলাদাভাবে নিজেদের মতো করে অনুশীলনে নামার অনুমতি পাবে খেলোয়াড়রা।

স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ করোনাভাইরাসের কারণে মার্চে স্থগিত হওয়া ঘরোয়া ফুটবল মৌসুম আগামী জুনে শুরু করতে চায়। গত মঙ্গলবার (৫ মে) স্পেনের লকডাউন শিথিল করার ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেইসঙ্গে খেলোয়াড়দের মাঠের অনুশীলনে ফেরার অনুমতিও দেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। তবে অনুশীলনের আগে করোনা পরীক্ষা করতে বলা হয়। লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, জুনের দিকে শীর্ষ দুই লিগের খেলা পুনরায় শুরু করার পরিকল্পনা তাদের। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মার্চ থেকে বন্ধ স্পেনে সব ধরনের ফুটবল। খেলোয়াড় ও স্টাফদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পুরোদমে খেলায় ফেরা নিয়ে স্পেনের শীর্ষ লিগ কর্তৃপক্ষকে একটি প্রটোকল নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাতে খেলোয়াড়, কোচ ও স্টাফদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা