জাতীয়

মেট্রোরেল প্রতিদিন বাঁচাবে মানুষের লাখ লাখ কর্মঘন্টা

নিজস্ব প্রতিবেদকঃ সবকিছু ঠিকঠাক মতো এগোলে আর মাত্র ২ বছরের মধ্যে ২০২১ সাল থেকেই ঢাকার উত্তরা থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত চলাচল শুরু হবে রাজধানীর মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসা মেট্রোরেল।

আওয়ামী লীগ সরকার যে মেগা প্রজেক্টগুলো হাতে নিয়েছে তার মধ্যে মেট্রোরেল অন্যতম। ২০১৮ সালের এক হিসেব অনুযায়ী উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ার পর থেকে শুধুমাত্র এর মাধ্যমেই দেশের অর্থনীতিতে সাশ্রয় হবে ২০ হাজার কোটি টাকা, যা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির দেড় শতাংশেরও বেশি এবং জাতীয় রাজস্ব আয়ের প্রায় ১৭ শতাংশ।

নতুন বছরের শুরুতেই দৃশ্যমান হয়েছে মেট্রো রেল লাইন। উত্তরার দিয়াবাড়িতে ইংরেজী নতুন বছরের প্রথম দিনেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেট্রো রেললাইন বসানোর কাজ উদ্বোধন করেন। আর এই জানুয়ারী মাসেই এক কিলোমিটার রেললাইন বসানোর কাজ শেষ হবে।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক সান নিউজকে জানান, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৮ কিলোমিটার ভায়াডাক্ট বা উড়াল সড়ক নির্মাণ কাজ শেষ হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বাকি উড়ালসড়কের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হয়েছে।

সাথে সাথে রেলট্রাক বসানোর কাজও এগিয়ে যেতে থাকবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের মোট দৈর্ঘ্য ২০ দশমিক ১ কিলোমিটার। বর্তমান প্রকল্পের মোট ৪০ শতাংশ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশের প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।

তবে যাত্রীদের বাড়তি সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত লিংক করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত ১ দশমিক ১৬ কিলোমিটার রুট যুক্ত হওয়ায় এমআরটি-৬ এর মোট দৈর্ঘ্য দাঁড়াবে ২১ দশমিক ৬ কিলোমিটার। বর্তমানে বাড়তি অংশটির সার্ভে কাজ চলছে।

বিশ^ব্যাংকের ২০১৭ সালের প্রতিবেদন বলছে, কেবল যানজটের কারণে প্রতিদিন নষ্ট হয়েছে ঢাকায় বসবাসরত মানুষের ৩৮ লক্ষ হাজার কর্মঘন্টা। বুয়েটের এ্যাক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউটের ২০১৮ সালে করা এক গবেষণা প্রতিবেদন বলছে, ঢাকার যানজটের কারণে প্রতিবছর আর্থিক ক্ষতির পরিমাণ ৪ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। এই যানজটের ৬০ শতাংশ কমানো গেলেও অর্থনীতিতে ২ দশমিক ৬ বিলিয়ন ডলার যোগ হওয়া সম্ভব।

অল ইনক্লুসিভ থিওরি প্রয়োগ করে ঢাকা বিশ^বিদ্যালয়ের স্কুল অব কিবজনেসের অধ্যপক অর্থনীতিবিদ ড. মাহবুব আলী সান নিউজকে জানান, শুধুমাত্র ঢাকার এই মেট্রোরেলের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে ১ দশমিক ৫ শতাংশ। কারণ যানজটের কারণে মানুষের অপচয় হওয়া কর্মঘন্টা, মানুষের স্বাস্থগত ঝুঁকি, মানসিক চাপ, পরিবেশের ক্ষতি কমে আসা, সড়কে অন্যান্য জেলার সাথে পণ্য পরিবহনে সুবিধা বেড়ে যাওয়াসহ অনেক কিছু বিবেচনায় নিলে মেট্রোরেল ঢাকার চিত্র বদলে দিয়ে কর্মপরিবেশে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। প্রতিদিন রাজধানীর মানুষের কয়েক লাখ কর্মঘন্টা বাঁচাবে বর্তমান সরকারের এই এক মেগা প্রজেক্টই।

আগের সিদ্ধান্ত অনুযায়ী উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের স্টেশন হবে ১৬টি। স্টেশনগুলো হবে প্রায় দোতলা সমান উঁচু, দৈর্ঘ্য ১৮০ মিটার। স্টেশনে নীচতলায় হবে টিকেট ক্রয় এবং স্বয়ংক্রিয় প্রবেশদ্বার। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্যেও পাশাপাশি ইসলামী সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার ব্যবস্থা থাকবে স্টেশনগুলোতে।

প্রকল্পে ২৪টি ট্রেন চলাচল করবে প্রাথমিকভাবে ছয়টি বগি নিয়ে। উভয় দিক থেকে ঘন্টায় ৬০ হাজার যাত্রী পরিবহনের সক্ষমতা থাকবে মেট্রোরেলের। পরবর্তীতে প্রতিটি ট্রেনে যুক্ত হবে আরও ২টি করে বগি। মেট্রোরেল প্রকল্পে মোট ব্যয় প্রায় ২২ হাজার কোটি টাকার মধ্যে জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকা বাংলাশেকে ঋণ দিয়েছে ১৬ হাজার ৫৯৪ কোটি ৫৯ লাখ টাকা।

সান নিউজ/ এমএপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা