আন্তর্জাতিক

মুসলমানদের পাকিস্তানে না পাঠানোই বড় ভুল: ভারতীয় মন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের সব মুসলিমদেরই ১৯৪৭ সালে পাকিস্তান পাঠিয়ে দেয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপির নেতা গিরিরাজ সিং। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিহারের পুর্নিয়ায় এক সভায় এ কথা বলেন তিনি।

গিরি রাজ সিং বলেন, ১৯৪৭ সালের আগে আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার জন্য যখন লড়াই করে যাচ্ছিলেন, জিন্নাহ তখন দেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করছিলেন। তখন আমাদের পূর্বপুরুষরা একটি বড় ভুল করেন। যদি সেই সময় কেবলমাত্র মুসলিম ভাইদের সেখানে (পাকিস্তান) পাঠানো হত এবং সব হিন্দুদের এখানে নিয়ে আসা হত, তবে আজকের দিনটি দেখতে হত না। ভারতের জনগণ যদি ভারতেই আশ্রয় না পান, তবে পৃথিবীতে এমন কোন দেশ আছে কী যারা তাদের আশ্রয় দেবে?

এনডিটিভি জানায়, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতায় চলমান আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়েই এসব কথা বলেন এই বিজেপি নেতা। এই আইনে ২০১৫ সালের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া অমুসলিমদের ভারতের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে।

গিরিরাজ সিং আরও বলেন, ‘সিএএ বিরোধিতার নামে ভারতবিরোধী কর্মসূচি চলছে, পাকিস্তানের মতো ভাষায় কথা বলছে কংগ্রেস, জেডিইউ এবং কমিউনিস্টরা। সেই জন্যেই আমি বলছি যে দিল্লির শাহিনবাগে দাঁড়িয়ে শারজিল ইমাম যখন বলেন যে তিনি একটি ইসলামি রাষ্ট্র তৈরি করবেন এবং ভারতের গলা কেটে ফেলবেন, তখন এটা আর গণতান্ত্রিক আন্দোলন থাকে না, এটা খিলাফৎ আন্দোলনে পরিণত হয়।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা