সারাদেশ

মুমূর্ষু অবস্থায় হাসপাতালের আইসিইউতে সেই জিন্নাত আলী

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকায় মানুষ হিসেবে বিবেচিত কক্সবাজারের জিন্নাত আলীর শারীরিক অবস্থা সংকটাপন্ন। বেঁচে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী ২৭ এপ্রিল সোমবার রাতে এ তথ্য জানান।

তিনি বলেন, সকালে জিন্নাত আলীকে যখন নিউরোসার্জারিতে আনা হয়, তখন তিনি অজ্ঞান ছিলেন। ওনার পরিস্থিতি এতই জটিল যে, তার আর জ্ঞান ফেরার সম্ভাবনা নেই। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে আছেন।

অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী আরো বলেন, ওনার মস্তিষ্কে টিউমার আছে এবং সেটা খুব বড়। এই মুহূর্তে টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ ডিফিকাল্ট এবং কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

তিনি বলেন, ছোটবেলা থেকেই ওনার মধ্যে হরমোনজনিত অস্বাভাবিকতা আছে। উনি যে এত লম্বা সেটা স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া নয়। হরমোনের জটিলতার কারণে এটা হয়েছে। এর সঙ্গে মস্তিষ্কে টিউমার পরিস্থিতিকে আরো জটিল করেছে। আমরা আশাবাদী মানুষ, তাই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলছি, অর্থাৎ জীবন শব্দটা উল্লেখ করছি।

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার ইউনিয়নের বড়বিল গ্রামের কৃষক আমীর হামজার ছেলে জিন্নাত আলী। জন্ম ১৯৯৬ সালে। আমীর হামজার তিন ছেলে ও এক মেয়ের মধ্যে জিন্নাত তৃতীয়।

২০১৮ সালের ২৪ অক্টোবর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জিন্নাত আলীকে নিয়ে যাওয়া হয়। সেসময় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২ বছর বয়স থেকেই উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে তার। সে সময় জিন্নাত আলীর উচ্চতা ছিল ৮ ফুট ২ ইঞ্চি।

অস্বাভাবিক লম্বা হওয়ায় শারীরক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে জিন্নাত প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছিলেন। এছাড়া কেউ কাজ না দেয়ায় অভাবে আয়-উপার্জন না থাকার কথাও জানিয়েছিলেন তিনি।

পরে প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নেন। সেসময় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয় তাকে। সুস্থ হয়ে জিন্নাত বাড়ি ফেরত যান।

এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহযোগিতায় জিন্নাতকে তার এলাকায় একটি দোকানও করে দেয়া হয় তখন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা