জাতীয়
করোনাভাইরাস

মিশনগুলোর কনস্যুলার সেবায় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলো কনস্যুলার সেবায় পরিবর্তন আনা হয়েছে। কোনো কোনো মিশন তাদের কনস্যুলার সেবা সীমিত এবং সাময়িক বন্ধ রেখেছে।

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বিশ্বের অধিকাংশ দেশেই জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা রয়েছে। বাধ্যতামূলকভাবে অফিস-আদালত বন্ধের ঘোষণাও করেছে কোনো কোনো দেশের সরকার। এমন অবস্থায় বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোর স্বাভাবিক সেবা কার্যক্রমে পরিবর্তন আনতে হচ্ছে।

একইভাবে ১৮-৩১ মার্চ কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন সব প্রকার কনস্যুলার সেবা স্থগিত করেছে। তবে অতি জরুরি প্রয়োজনে অফিস চলাকালে দূতাবাসে যোগাযোগ করে সেবা নিতে পারছেন প্রবাসী বাংলাদেশিরা।

রিয়াদের বাংলাদেশ দূতাবাসও সব প্রকার সেবা সাময়িক বন্ধ রেখেছে। গত ১৮ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে দূতাবাসে যোগাযোগ করতে প্রবাসীদের অনুরোধ করা হয়েছে।

গত ১৮ মার্চ থেকে কনস্যুলার সেবা বন্ধ রেখেছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে।

আবুধাবির বাংলাদেশ দূতাবাস নিয়মিত কনস্যুলার সেবা গত ২৪ মার্চ থেকে সাময়িক বন্ধ রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়মিত কনস্যুলার সেবা আবার চালু করা হবে বলে দূতাবাস জানিয়েছে।

সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন পাসপোর্ট নবায়ন সেবায় পরিবর্তন এনেছে। জরুরি প্রয়োজনে পাসপোর্ট নবায়নের আবেদন পত্র ইমেইলে নেওয়া হচ্ছে। ২৩ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। এক্ষেত্রে সশরীরে হাইকমিশনে কাউকে যেতে হচ্ছে না।

গত ১৮ মার্চ থেকে লন্ডন হাইকমিশন পোস্টাল সার্ভিসের মাধ্যমে সেবা দিচ্ছে। এক্ষেত্রে যুক্তরাজ্যে থাকা প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট রি-ইস্যু, ভিসা, এনভিআর ও ডকুমেন্ট পাওয়ার জন্য আবেদন পোস্টাল সার্ভিসে করতে পারবেন।

কুয়েত সরকার দেশটির ছুটির মেয়াদ আগামী ১২ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। কুয়েতের বাংলাদেশ দূতাবাসও গত ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত কনস্যুলার সেবা বন্ধ রেখেছে ।

তবে করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাসই নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, কনস্যুলার সেবার আওতায় ভিসা, পাসপোর্ট নবায়ন, প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন, আউটপাস ইত্যাদি কার্যক্রম রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

প্রশাসনে বড় রদবদল, একাধিক অতিরিক্ত সচিবের বদলি ও পদায়ন

দেশের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন প্রজ্ঞাপনের ম...

জাতিসংঘ সাধারণ পরিষদে খলিলুর রহমান সভাপতি নির্বাচিত

আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘ সাধার...

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সংশোধিত তালিকায় নতুন নাম

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পর সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে পুরস্...

আইনি জট কাটিয়ে নির্বাচনের পথে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট আ...

জিম্বাবুয়ে ‘এ’ ম্যাচে এইচপি দলে তরুণদের সুযোগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ তারকা তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর...

দুই দিন ধরে নিখোঁজ, শেষ পর্যন্ত পাটখেতে মিলল যুবকের মরদেহ

ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের দুই দিন পর একটি পাটখেত থেকে তৌহিদুল ইসলাম মিয়া...

মুন্সীগঞ্জ বিএনপির নেতৃত্বে কে আসছেন? রতন মহিউদ্দিন নাকি মানুকে ঘিরে তুমুল আলোচনা

মুন্সীগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে নেতৃত্বের হিসাব-নিকাশ।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা