প্রবাস

মিলানে বাসার নিচে দেশি যুবকের মরদেহ

নিউজ ডেস্ক:

ইতালির মিলান সেন্ট্রাল স্টেশন এলাকায় গোলাম রাব্বি নামে বাংলাদেশি এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

রবিবার (১০ মে) সন্ধ্যার দিকে বাসার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। তবে কীভাবে রাব্বির মৃত্যু হয়েছে তা জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কয়েকজনকে আটক করলেও পরে রাব্বির এক আত্মীয় ছাড়া সবাইকে ছেড়ে দেয়া হয়।

পুলিশ জানায়, রাব্বিকে বাসার নিচে অচেতন অবস্থায় মরক্কোর এক নাগরিক পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। জানতে পেরে বাসার লোকজনও নিচে নেমে এসে রাব্বিকে মৃত অবস্থায় দেখতে পায়।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং রাব্বি যে বাসায় থাকতো সে বাসার সবাইকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাস করে। জিজ্ঞাসাবাদ শেষে বাসার সবাইকে ছেড়ে দিলেও রাব্বির মামা জিয়া তালুকদারকে পুলিশ নিজেদের হেফাজতে রাখে।

গোলাম রাব্বির বাড়ি মাদারীপুর সদর উপজেলার শিড়খারা ইউনিয়নের সিপাহি বাড়ি এলাকায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা