প্রবাস

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৪ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন দেশ যুক্তরাষ্ট্রে আরও ৪ বাংলাদেশি মারা গেছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এর একজন থাকতেন বস্টনে এবং অপর তিনজনই নিউইয়র্ক সিটির বাসিন্দা।

শুক্রবার (০৮ মে) করোনা ভাইরাসে এই ৪ বাংলাদেশি মারা যান। এরা সকলেই বয়সের ভারে ন্যুব্জ থাকায় আগে থেকেই নানা জটিল রোগে ভুগছিলেন।

হাসপাতাল এবং স্বজনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটি জানায়, ফেনীর সন্তান এবং বস্টনের প্রবাসী মোহাম্মদ শামসুল হক (৮২) লং আইল্যান্ডে জুইশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। নিউইয়র্কে প্রবাসী মো. নুরুদ্দীন (৬৫) এবং লাশেদা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন নিউইয়র্কের হাসপাতালে।

অপরদিকে চট্টগ্রাম সমিতির সভাপতি জানায়, নিউইয়র্কে বসবাসরত আবু তাহের (৮৫) স্থানীয় মাউন্ট শিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মোট ২১০ বাংলাদেশির প্রাণ ঝরলো।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা