বিনোদন

মিথিলা ও সৃজিতের বিয়ের ভিডিও প্রকাশ

বিনোদন ডেস্ক:

হুট করেই যেন সৃজিত মুখার্জির সঙ্গে ৬ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন রাফিয়াথ রশিদ মিথিলা। নব এই দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে তেমন একটা আগ্রহ ছিল না মিথিলার। তবে গত ২৯ ফেব্রুয়ারি কলকাতায় বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান করেন সৃজিত মুখার্জি। এবার সেই অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করলেন মিথিলা নিজেই।

নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কলকাতার একঝাঁক তারকা। তাদের উচ্ছ্বাস, সৃজিত-মিথিলার অদেখা অনেক মুহূর্ত নিয়েই ৪ মিনিট ৪১ সেকেন্ড দৈর্ঘ্যের এ ভিডিওটি তৈরি করা হয়েছে। ক্যাপশনে মিথিলা লিখেছেন—বসন্ত এসেছিল…। এ ভিডিওটি প্রকাশের আগে বিয়ের একটি ছবি পোস্ট করে মিথিলা লিখেন, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।

প্রকাশিত ভিডিও'র শুরুতে পাখিদের কলকাকলির শব্দ। কলকাতার পিচঢালা পথে ঘোড়ার গাড়ির ছুটে চলা। এরপর নেপথ্য কণ্ঠে সৃজিতকে বলতে শোনা যায়, "বসন্ত এসে গেছে। ‘আমাকে আমার মতো থাকতে দাও’ বলার দিন এবার শেষ। নৌকার পালে চোখ রেখে দিন কাটানোর আশায় বিয়েটা করেই নিলাম। তাই আপাতত মিথিলা আর সৃজিত এক রাস্তায় ট্রামলাইন, এক কবিতায় কাপলেট।"

কিন্তু করোনার সংকটকালে নব এই দম্পতি দুজন এখন দুই দেশে। করছেন আলাদা ভাবে দিনযাপন। আর ক্যাপশনের এই সাময়িক বিচ্ছেদের সুর যেন ভেসে যাচ্ছে এপার থেকে ওপারে।

মিথিলা ও সৃজিত বিয়ের ভিডিও : https://www.instagram.com/tv/B-mnL9nBnyf/?utm_source=ig_web_copy_link

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা