বিনোদন
করোনা চিকিৎসা

নিজের অফিস ভবন ছেড়ে দিলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক:

করোনাভাইরাসের মহামারির সঙ্গে প্রতিনিয়ত ভারতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। দেশটির এমন পরিস্থিতিতে করোনায় আক্রান্ত বৃদ্ধ শিশুদের জন্য নিজের চার তলা ভবন ছেড়ে দিয়েছেন বলিউড কিং খ্যাত শাহরুখ খান।

এনডিটিভি খবরে বলা হয়েছে, শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান তাদের ব্যক্তিগত চারতলা ভবনের রেড চিলিজ নামক অফিসটি নারী-শিশু ও বৃদ্ধের জন্য ছেড়ে দিয়েছেন। সেখানে আলাদা আলাদা সেবা কেন্দ্র করে চিকিৎসা দেওয়া যেতে পারে বলে প্রস্তাব জানিয়েছেন ওই দুই দম্পতি।

পূজা দাদলানি শাহরুখ খানের এই পদক্ষেপকে আন্তরিক অভিনন্দন জানিয়ে লিখেছেন, আসুন আমরা এভাবেই একসঙ্গে লড়ি। শাহরুখ খানের এই নিঃস্বার্থ পদক্ষেপ যেন বৃথা না যায়। তিনি সবার সামনে একটি উদাহরণ তৈরি করলেন।

রেড চিলিজের পক্ষে থেকে টুইটে জানানো হয়েছে,

১. কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে শাহরুখ খান, গৌরী খান, জুহি চাওলা মেহতা এবং জয় মেহতা একসঙ্গে প্রধানমন্ত্রী কেয়ারস তহবিলে অবদান রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

২. রেড চিলির কর্ণধার গৌরী খান এবং শাহরুখ খান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দানের প্রতিশ্রুতি দিয়েছেন।

৩. স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য ৫০ হাজার ব্যক্তিগত সরঞ্জাম দিচ্ছেন। মুম্বাইয়ের সাড়ে পাঁচ হাজার পরিবারকে এক মাসের প্রতিদিন খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন।

৪. দরিদ্র ও দৈনিক মজুরির শ্রমিকদের এক মাসের জন্য খাদ্যসামগ্রী সরবরাহ করবেন।

৬. পাশে দাঁড়াবেন অ্যাসিড আক্রান্তদেরও।

শাহরুখ খানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি এক টুইট বার্তায় শাহরুখকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাকে ধন্যবাদ শাহরুখ খান। এই কঠিন সময়ে আপনার এই উদার পদক্ষেপ অনেকের জীবন, অনুভূতি স্পর্শ করবে।

সেই ধন্যবাদ গ্রহণ করে শাহরুখ টুইটে লিখেছেন, স্যার আপনি ধন্যবাদ দিবেন না। আদেশ করবেন, আর কী করতে পারি! আমি সবসময়েই দিল্লি এবং দেশের সমস্ত ভাই-বোনদের সঙ্গে থাকব। এবং আল্লাহর কৃপায় খুব শীঘ্রই এই সংকট কাটিয়ে উঠব।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা