বিনোদন

করোনায় প্রাণ গেল ব্রিটিশ কমেডিয়ান ইডি লার্জের

বিনোদন ডেস্ক:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন ব্রিটিশ কমেডিয়ান ইডি লার্জ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

সম্প্রতি তার ছেলে রায়ান জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয় তাকে। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। বিবিসি এক প্রতিবেদনে জানায়, করোনায় আক্রান্ত হওয়ার আগে দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন ইডি লার্জ।

লার্জের মৃত্যুর পর তার শোয়ের সঙ্গী লিটল লেখেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কিন্তু তাতে কী। তার চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমরা ৬০ বছর ধরে একসঙ্গে কাজ করছি। আমি আজ আমার সবচেয়ে কাছের বন্ধুকে হারালাম।

ইডি লার্জ তার আসল নাম নয়। তার আসল নাম হচ্ছে এডওয়ার্ড ম্যাকগিনিস। ১৯৭৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি ছিলেন বিবিসি ওয়ানের জনপ্রিয় মুখ। কমেডি সঙ্গী সিদ লিটলের সঙ্গে তাঁর ‘লিটল অ্যান্ড লার্জ’ শো দারুণ জনপ্রিয়তা কুড়ায়। প্রায় দেড় কোটি দর্শকের হৃদয় জয় করে ওই অনুষ্ঠান।

ইডি লার্জের মৃত্যুতে মাইকেল বেরিমোর, টমি ক্যানোনসহ অসংখ্য তারকা ও ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

লার্জের পরিবার থেকে তার মৃত্যুর আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, আমরা লার্জকে অনেক অনেক মিস করব। হাসপাতালে প্রতিদিনই ওর সঙ্গে আমাদের, ওর বন্ধুবান্ধবের আলাপ হতো। একজীবনে তিনি অনেক কিছু অর্জন করেছেন। কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন। তিনি মানুষকে হাসাতে খুব ভালোবাসতেন। শান্তি বর্ষিত হোক।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা