আন্তর্জাতিক

মাস্ক ছাড়া বের হলেই সিঙ্গাপুরে গুনতে হবে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক:

সিঙ্গাপুরে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে জরিমানাও করা হবে।

কেউ প্রথমবার এই আইন অমান্য করলে ৩০০ ডলার জরিমানা হবে। দ্বিতীয়বার ১ হাজার ডলার জরিমানাসহ হতে হবে আদালতের মুখোমুখি।

সম্প্রতি সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় সিঙ্গাপুর সরকার সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে।

প্রাবাসীকর্মী কিংবা বিদেশি বসবাসকারী নাগরিকরা এই নির্দেশ অমান্য করলে তাদের ওয়ার্ক পারমিট কিংবা বসবাসের অনুমতিও বাতিল করা হবে।

সিঙ্গাপুরে বসবাসকারি বাংলাদেশিরা এইসব নির্দেশনা মানছে কি না তা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ দূতাবাস থেকে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবককর্মী নিয়োগ দিয়েছেন। এছাড়া প্রবাসীদের চলাচলের ওপর সার্বক্ষনিক নজর রাখা হচ্ছে।

এই বিশেষ পরিস্থিতিতে সবাইকে ধৈর্য্য ধারণ করা এবং সিঙ্গাপুর সরকারের সকল নিয়ম-কানুন মেনে চলার জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা