টেকলাইফ

মার্ক জাকারবার্গের ফেসবুক আইডি হ্যাক

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশসহ ১০৬ দেশের ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এসব তথ্য প্রকাশ করে একটি লো-লেভেল হ্যাকিং প্ল্যাটফর্ম প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলে দিয়েছে।

তথ্য ফাঁস হওয়ার তালিকায় ৩৮ লাখ বাংলাদেশি যেমন রয়েছে তেমনি আছে যুক্তরাজ্যের এক কোটি ১০ লাখ ও ভারতের ৬০ লাখ ব্যবহারকারীর গোপনীয় তথ্য। মজার ব্যাপার হচ্ছে হ্যাকারদের হাত থেকে রক্ষা পাননি ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গও। তার আইডি থেকেও বিভিন্ন তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা এবং তা ফাঁস করে দেওয়া হয়েছে।

ফাঁস হওয়া তথ্যে দেখা যায়, মার্ক জাকারবার্গের ব্যক্তিগত মোবাইল নম্বর, ইমেইল, জন্ম-তারিখ চুরি করে ফাঁস করে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ফেসবুকের বক্তব্য, নিরাপত্তা ত্রুটির কারণে তথ্যগুলো ফাঁস হয়েছিল। তবে ২০১৯ সালেই তারা সব ঠিক করে ফেলেছেন। এই তথ্যগুলো ২০১৯ সালের আগেই চুরি করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, অনেকটা বিনামূল্যেই ফেসবুক ব্যবহারকারীদের এসব তথ্য অনলাইনে একজন বিক্রি করে দিয়েছে। প্রকাশিত তথ্যগুলোর মধ্যে রয়েছে ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর, ফেসবুক আইডি, পুরো নাম, ঠিকানা, জন্মতারিখ, প্রোফাইল এবং কিছু ক্ষেত্রে ইমেইল ঠিকানা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বাবা ও বোনের পর চলে গেল ছোট্ট মুন্না

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাসের লাইনের...

রেললাইনে হেঁটে গেম খেলছিল দুই কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই কি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা