টেকলাইফ

টুইটার থেকেই দেখা যাবে ইউটিউব ভিডিও

সান নিউজ ডেস্ক : টুইটারে থেকেই এখন ইউটিউবের ভিডিও দেখা যাবে। এ রকম একটি ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে মাইক্রো ব্লগিং সাইটটি। খবর গ্যাজেটস নাউ।

বর্তমানে টুইটারে শেয়ার করা ইউটিউবের কোনও লিংক ক্লিক করলে লিংকটি ব্যবহারকারীকে ইউটিউব এ্যাপে নিয়ে যায়। অর্থাৎ টুইটার থেকে বের হয়ে যেতে হয়। কিন্তু নতুন ফিচারের মাধ্যমে টুইটার প্লাটফর্মে থেকেই ইউটিউব ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা।

ভিডিও দেখা শেষ হলে আবারও স্ক্রল করে দেখা যাবে। তবে আপাতত শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য ফিচারটি আনছে টুইটার। প্রাথমিক অবস্থায় কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান ও সৌদি আরবের ব্যবহারকারীরা ফিচারটির সুবিধা পাবে।

এক টুইটে প্রতিষ্ঠানটি জানায়, আইওএস ব্যবহারকারীরা যেন টুইটারে থেকেই ইউটিউব ভিডিও দেখতে পারে, সেজন্য নতুন ফিচারের পরীক্ষা শুরু করেছি। টুইটারের এক মুখপাত্র জানান, বর্তমান পরীক্ষামূলক কার্যক্রমটি ৪ সপ্তাহব্যাপী চলবে। এ কার্যক্রমে ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সম্প্রতি টুইটার ঘোষণা করেছে, স্বচ্ছ পদ্ধতি হিসেবে প্লাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা কি বা চাবি ব্যবহারের সুযোগ দেবে। প্রতিষ্ঠানটি আরও জানায়, লগইনের ক্ষেত্রে বেশ কয়েকটি নিরাপত্তা কি বা চাবি ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

এরই মধ্যে ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে টু-ফ্যাক্টর অথেনটিকেশন সুবিধা নিশ্চিত করেছে মার্কিন এ প্রযুক্তি প্রতিষ্ঠান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা