আন্তর্জাতিক

মার্কিন হেলিকপ্টারে ইরাকে যাচ্ছে আইএস সন্ত্রাসীরা!

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন হেলিকপ্টার দিয়ে সিরিয়া থেকে ইরাকে আইএস সন্ত্রাসীদের স্থানান্তরের একটি ভিডিও প্রকাশ করেছে ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির অন্যতম প্রধান অঙ্গ সংগঠন হারকাত হিযবুল্লাহ আন-নুজাবা।

বার্তা সংস্থা ফার্স নিউজ সোমবার (৪ মে) ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির থার্মাল ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যে রাতের বেলা কয়েকটি মার্কিন হেলিকপ্টার দিয়ে সিরিয়া থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সন্ত্রাসীদেরকে ইরাকে স্থানান্তর করা হচ্ছে।

হাশদ আশ শাবির ২৬ ব্রিগেডের কমান্ডার কাসেম আল মামুরি মধ্যপ্রাচ্যে মোতায়েন সন্ত্রাসী মার্কিন বাহিনী এবং দায়েশ সন্ত্রাসীদের মধ্যে যোগাযোগ আছে উল্লেখ করে বলেন, তাদের কাছে অকাট্য তথ্য আছে যে মার্কিন বাহিনীর সহযোগিতায় দায়েশ সন্ত্রাসীরা ইরাকের বাবেলসহ কয়েকটি প্রদেশে হামলা চালিয়েছে।

অন্যদিকে হাশদ আশ শাবির আরেকটি অঙ্গ সংগঠন সাদেকুনের সদস্য হাসান সালেম বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আগের মতোই ইরাকের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে দেশের স্থিতিশীলতা এবং নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। গত (শনিবার) ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশসহ দিয়ালা, বাবেল এবং আনবারে উগ্র সন্ত্রাসীদের সঙ্ঘবদ্ধ হামলায় পপুলার মোবিলাইজেশন ইউনিটের বহু যোদ্ধা হতাহত হয়েছে। সূত্র: পার্স টুডে

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা