লাইফস্টাইল

মাইক্রোওয়েভ ওভেন যত্নের কিছু টিপস

মাইক্রোওয়েভ ওভেন বর্তমান সময়ে গৃহস্থলীর একটি প্রয়োজনী জিনিস। খাবার রান্না করা থেকে শুরু করা ,গরম করা এবং মজার মজার বেকিং এর আইটেম তৈরি করতে মাইক্রোওয়েভ ওভেনের উপরই আমাদের ভরসা করতে হয়। তাই রান্না করার পাশাপাশি ওভেন রক্ষণাবেক্ষণও হতে হবে মনোযোগী। জেনে নিন কীভাবে যত্ন নেবেন মাইক্রোওয়েভ ওভেন:

মাইক্রোওয়েভ ওভেন যত্নের কিছু টিপস:

১.খাবার বানানোর সময় বা গরম করার সময় খাবারের টুকরো বা ঝোল মাইক্রোওয়েভের মধ্যে পড়ে যেতে পারে। তাই খাবার পড়ে গেলে হালকা গরম পানিতে মাইক্রোওয়েভ ক্লিনার গুলে স্পঞ্জ দিয়ে মুছে নিন। তবে রান্নার সময় বাটিতে ঢাকনা দিয়ে রান্না করতে হবে।

২.মাইক্রোওয়েভ ব্যবহার করার আগে ব্যবহারের নিয়মকানুন ভালো করে জেনে নিতে হবে। কী কী পাত্র রান্না করার সময় ব্যবহার করা যাবে আর কোন পাত্র ব্যবহার করা যাবে না, তা দেখে নিতে হবে। সাধারণত অ্যালুমিনিয়াম ফয়েল, ধাতব পাত্র ব্যবহার না করাই ভাল।

৩. সিরামিক, কাঁচের পাত্র ব্যবহার করা ভালো। তবে সবকিছুই ব্যবহার করার আগে দেখে নিতে হবে সেগুলো ‘মাইক্রোওয়েভ সেফ’কিনা। ব্যবহার করার আগে সেগুলোকে একবার মাইক্রোওয়েভে বসিয়ে এক মিনিট গরম করুন। যদি দেখেন পাত্রটি খুব গরম, তা হলে কিন্তু সেটা ব্যবহার না করাই ভাল।

৪.মাইক্রোওয়েভের দরজা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাই জোরে দরজা বন্ধ বা অযত্ন করবেন না। দরজা খোলার আগে প্রথমে মাইক্রোওয়েভের পাওয়ার বন্ধ করে নেবেন। নয়ত বিপদ হতে পারে।

৫. ভেতরে কোনও কিছু না থাকলে মাইক্রোওয়েভ চালাবেন না একদমই। কারণ এর ফলে মাইক্রোওয়েভ এনার্জি তার নিজের মধ্যেই শোষিত হয়ে যায়। এতে মাইক্রোওয়েভ ও তার নানা পার্টস নষ্ট হয়ে যেতে পারে।

৬. মাইক্রোওয়েভে কতটা কী খাবার দেবেন বা রান্না করবেন, তার নির্দিষ্ট ওজন থাকে। যদিও বেশিরভাগ সময়েই ওজন তার থেকে অনেক কম থাকে, কিন্তু কাঁচের পাত্র ও ফ্রোজন জিনিসের ওজন এমনিতেই খানিক বেশি হয়। তাই সেক্ষেত্রে ওজন দেখে নেবেন। বেশি ওজনের জিনিস দিলে তা মাইক্রোওয়েভের মূল মেশিন ও ম্যাগনেট্রনকে নষ্ট করে দিতে পারে।

৭.বছরে অন্তত একবার মেকানিক বা কোম্পানির লোককে ডেকে মাইক্রোওয়েভটির অবস্থা চেক করিয়ে নিন। নিয়মিত যত্ন করলে মাইক্রোওয়েভ দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

৮.ভোল্টেজ কম থাকার সময়ে যদি মাইক্রোওয়েভ ব্যবহার করেন, তা হলে কিন্তু তা মাইক্রোওয়েভটির ক্ষতিই করতে পারে। ঝড়-বৃষ্টির সময় ওভেন একদমই ব্যবহার করবেন না।যখন মাইক্রোওয়েভ ব্যবহার করবেন না, তখন প্লাগপয়েন্ট থেকে প্লাগ খুলে রাখবেন।

৯.ভেতরের গন্ধ দূর করতে একটি বাটিতে পানি ও এক টুকরো লেবু নিয়ে ভেতরে রাখুন। কিছুক্ষণ চালিয়ে রাখুন ওভেন। দূর হয়ে যাবে গন্ধ।

মাইক্রোওয়েভ ওভেনের স্থায়ীত্ব এর যত্নের উপর র্নিভর করে। তাই যত্ন করুন আর ওভেন রাখুন সচল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা