জাতীয়

ভোক্তা অধিকারের সারাদেশে অভিযান জোরদার

নিজস্ব প্রতিবেদক:

মূল্য তালিকা সংরক্ষণ না করা ও বেশি দামে নিত্যপণ্য বিক্রি করার দায়ে পাইকারি ও খুচরা বাজারের ২৩৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ লাখ ২০ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

২৬ এপ্রিল রবিবার ঢাকাসহ সারাদেশে ৯৯টি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ডিএনসিআরপি এর মহাপরিচালক বাবলু কুমার সাহার নির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মো. মাসুম আরেফিন, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, আব্দুল জব্বার মণ্ডল, ফাহমিনা আক্তার, রজবী নাহার রজনী, তাহমিনা বেগম, মো. মাগফুর রহমান ও মাহমুদা আক্তার।

ঢাকার বাইরে বিভাগীয় শহরে উপ-পরিচালক ও জেলায় সহকারী পরিচালকের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, অভিযান পরিচালনাকালীন সময়ে পুরান ঢাকার শ্যামবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বিসমিল্লাহ ট্রেডার্স এবং দেলোয়ার এন্টারপ্রাইজকে জরিমানা করা হয়েছে।

এছাড়া শ্যামবাজারে বেশি দামে আদা বিক্রি করায় আয়নাল অ্যান্ড সন্স নামে এক আড়তকে সিলগালা করা হয়।

ডিএনসিআরপির প্রধান বাবলু কুমার সাহা বলেন, রমজানে ও করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সারাদেশে বাজার তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে।

এসময় কোনো অসাধু ব্যক্তি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান নিয়ে কারসাজি করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা