খেলা

ভাষা শহীদদের প্রতি সাকিব-তামিম-মুশফিকদের শ্রদ্ধা

ক্রীড়া প্রতিবেদক : আজ অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, জব্বার, শফিক, বরকত, রফিক প্রমুখের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। যার ফলে বাংলা ভাষা পায় রাষ্ট্রীয় মর্যাদা। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের।

পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন। ক্রিকেটাররাও ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মরণ করছে একুশের আত্মত্যাগ ও মহিমা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসান লিখেন, ‘সবারই রয়েছে তার মাতৃভাষায় কথা বলার অধিকার। আর আমাদের সেই অধিকার রক্ষার জন্য ১৯৫২ সালের এই দিনে আমাদের ভাষা সৈনিকেরা প্রাণের মায়া ত্যাগ করে নেমে এসেছিলেন রাজপথে। স্মরণ করছি সকল ভাষাসৈনিকদের, যাদের জন্য আজ গর্ব করে কথা বলতে পারি বাংলা ভাষায়।‘

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেন, ‘সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। ‘

মুশফিকুর রহিম লিখেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও দোয়া...যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা “বাংলা”। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

মাহমুদউল্লাহ রিয়াদের বার্তা, ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি তাদের প্রতি সশ্রদ্ধ সালাম। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ।’

সৌম্য সরকার লিখেন, ‘ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।... সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রক্তিম শুভেচ্ছা। সেই সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা শত্রুর তাজা বুলেটকে উপেক্ষা করে আমাদের জন্য ছিনিয়ে নিয়ে এসেছেন এই প্রাণের ভাষাকে, এই বাংলা ভাষাকে।’

স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বার্তা, ‘আপনার মাতৃভাষা এই পৃথিবীতে আপনার পরিচয়। কখনো আপনার মাতৃভাষাকে উপেক্ষা করবেন না। অন্যকে ভালবাসার চেয়ে নিজের ভাষা পছন্দ করুন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।’

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা