আন্তর্জাতিক

ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু সাড়ে ৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের মাঝে ভারতে ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ। এতে আক্রান্ত হয়ে দেশটিতে কমপক্ষে ৪ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৩৭৪ জন। ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বিরল ও বিপজ্জনক ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক সাধারণত নাক, চোখ ও কখনো কখনো মস্তিষ্কে আক্রমণ করে। এতে আক্রান্তদের বেশিরভাগই করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া বা এখনো চিকিৎসাধীন ব্যক্তি।

চিকিৎসকরা জানিয়েছেন, করোনার চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েডের সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের যোগসূত্র রয়েছে এবং এতে ডায়াবেটিক রোগীরা বেশি ঝুঁকিতে রয়েছেন।

ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ সাইনাস, মস্তিষ্ক ও ফুসফুসের ক্ষতি করে। ডায়াবেটিস, ক্যান্সার এবং এইচআইভি/এইডসে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি প্রাণঘাতী হতে পারে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ মহান মে দিবস

আজ পহেলা মে; আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি মে দিব...

বৃষ্টি ও তেলের দামের প্রভাব নিত্যপণ্যের বাজারে

বৃষ্টি আর পরিবহনের ভাড়া বৃদ্ধির অজুহাতে রাজধানীর ব...

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশু...

শিল্পী বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ

প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পী বি...

প্রথম বাংলাদেশি বাবরের বিশ্বের পঞ্চম উঁচু পর্বতশৃঙ্গ মাকালু জয় 

নিজেকে আরেক ধাপ উচ্চতায় তুলে নিলেন পর্বতারোহী বাবর...

সঞ্জয়ের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তির কী হবে

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয়...

দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে সবার পেছনে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতাসম্পন্...

সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগ...

ফারুকী অনেক শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন: অরুণা বিশ্বাস

সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ম...

টরন্টো বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ, যা জানালেন ইরানি ফুটবলপ্রধান

ফিফার ৭৬তম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা