আন্তর্জাতিক

ভারতে কাল থেকে চালু হচ্ছে ট্রেন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা পরিস্থিতির কারণে ভারতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল (১২ মে) থেকে শুরু হতে যাচ্ছে ট্রেন চলাচল। প্রাথমিকভাবে রাজধানী দিল্লিসহ বিভিন্ন রাজ্যের ১৫টি শহরে ট্রেন চলাচল শুরু হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, করোনার কারণে টানা ৬ সপ্তাহ ধরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। তবে স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীদের উঠতে হবে ট্রেনে। যাত্রাকালীন সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এনডিটিভি জানায়, নয়াদিল্লীর স্টেশন হয়ে হাওড়া, আগরতলা, দিব্রুগড়, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, চেন্নাই, মাদ্গাও, মুম্বাই সেন্ট্রাল, আহমেদাবাদ, সেকুন্দ্রেরাবাদ, ত্রিবান্দ্রম, বেঙ্গালুরু এবং জম্মু তাওই রুটে চলবে বিশেষ ট্রেন। এছাড়া করোনা সেন্টারের জন্যে ২০ হাজার কম্পার্টমেন্ট এবং আটকে পড়া শ্রমিকদের জন্যে দিনে ৩শ'টি ট্রেন চালু করতে যাচ্ছে দেশটির রেল মন্ত্রণালয়।

দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল এক টুইটার বার্তায় জানান, আজ (১১ মে) বিকেল ৪টা থেকে আইআরসিটিসির ওয়েবসাইটে থেকে টিকেট কেনা যাবে এসব বিশেষ ট্রেনের।

করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় গত ২৪ মার্চ থেকে লকডাউনের কারণে ভারতজুড়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা