আন্তর্জাতিক
করোনা মোকাবেলা

ব্যর্থতার দায়ে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা মোকাবেলায় ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো।

করোনার বিরুদ্ধে লড়াইয়ের বিভিন্ন পদক্ষেপ নিয়ে দু'জনের মধ্যে মতভেদকে কেন্দ্র করেই এমন ঘটনা ঘটেছে।

ব্রাজিলের স্থানীয় সময় গত বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে লকডাউন তুলে দিতে চান বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। তার মতে, লকডাউনের কারণে অর্থনীতির ক্ষতি হচ্ছে। তাই দেশব্যাপী লোকজনকে বাড়িতে থাকার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা তুলে নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

বোলসোনারো এক বিবৃতিতে বলেন, আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। যদিও এটা খুব দ্রুত সম্ভব নয়। কিন্তু আমাদের কিছু ক্ষেত্রে শিথিলতা আনতে হবে। খুব বেশি সময় ধরে দরিদ্রদের জরুরি সহায়তা দিতে পারবে না সরকার।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রী ম্যানডেটাকে বরখাস্ত করার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে ব্রাজিলের সাধারণ মানুষ। ডাটাফোলহার এক জরিপের তথ্য অনুযায়ী, ব্রাজিলের ৭৬ ভাগ মানুষ মনে করেন করোনার কারণে যে মহামারি পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে ম্যানডেটার মন্ত্রণালয়ের পদক্ষেপ ছিল ভালো বা খুবই গুরুত্বপূর্ণ।

অপরদিকে, বোলসোনারোর পক্ষে ভোট দিয়েছে মাত্র ৩৩ শতাংশ মানুষ। এদিকে, ম্যানডেটার কার্যক্রমের প্রশংসা করেছেন বোলসোনারোর সাবেক ডানহাত হিসেবে পরিচিত সিনেটর মেজর অলিম্পিও।

ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৪২৫। অপরদিকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ৯২৪ জন।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। সূত্র- দ্য গার্ডিয়ান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা