জাতীয়

বেনাপোল দিয়ে ভারত থেকে ফিরছেন আটকেপড়া বাংলাদেশিরা

সান নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে চলছে লকডাউন। এই অবস্থার মধ্যেও বেনাপোল চেকপোস্ট দিয়ে আজ শুক্রবার ভারত থেকে ৭৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের মধ্যে ৪৫ জন এসেছেন বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ।

দেশে ফেরা প্রায় সবাই অসুস্থ হয়ে ভারতের বিভিন্ন প্রদেশে চিকিৎসাধীন ছিলেন। ফেরত আসা নাগরিকদের হাতে ‘হোম কোয়ারেন্টিন’ সিল দেওয়া হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রতিদিনই সকাল সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশন খোলা রয়েছে। আজ ৭৫ জন ফিরেছেন। ভারতে লকডাউন থাকায় যানবহন চলাচল বন্ধ রয়েছে। দেশে ফিরতে রাস্তায় যাতে কোনো সমস্যা না হয়, এ জন্য তাঁরা বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেন। হাইকমিশন থেকে আমাকে মুঠোফোনে তাঁদের আসার খবর নিশ্চিত করা হয়।’

করোনাভাইরাসের প্রার্দুভাব রোধে ভারত সরকার আগেই স্থলবন্দর দিয়ে যাত্রী প্রবেশ বন্ধ ঘোষণা করে। পরে বাংলাদেশ সরকারও বিদেশি যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। দুই দেশেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তারপরও বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রতিদিনই বাংলাদেশি নাগরিক আসছেন। যাঁরা ফিরছেন, তাঁদের সবার হাতে ‘হোম কোয়ারেন্টিন’ সিল দিয়ে বাড়িতে থাকতে বলা হচ্ছে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে প্রায় আড়াই হাজার বাংলাদেশি আটকা পড়েছেন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সর্বশেষ তথ্য মতে এই হিসাব পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আটকেপড়া প্রবাসী বাংলাদেশিরা আর্থিক বা অন্য কোনও সমস্যার সম্মুখিন হলে হাইকমিশন ও অন্যান্য মিশনসমূহ তা সমাধানে সচেষ্ট আছে। পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতসহ অন্যান্য দেশে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’

এ অবস্থায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ বাংলাদেশিদের কল্যাণে সর্বদা সজাগ দৃষ্টি রাখছে এবং মিশনের কর্মকর্তারা আটকেপড়া দুই হাজার পাঁচশত জন বাংলাদেশির সঙ্গে বিভিন্নভাবে টেলিফোন, হটলাইনসহ বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা