আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনায় মৃত ৩১ হাজার ছাড়িয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে অর্ধেকেরও বেশি ইতালি ও স্পেনের নাগরিক।

চীনের উহান ছাড়িয়ে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে পৌঁছে গেছে এই ভয়ানক ভাইরাস। রবিবার (২৯ মার্চ) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের পর সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১ লাখ ৪২ হাজার ৩৬৬ জন।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের মোট আক্রান্তের ৮৮ শতাংশ, পাঁচ লাখ ৮১ হাজার ৩১২ জন চীনের মূল ভূখণ্ডের বাইরে অন্যান্য দেশ ও অঞ্চলে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে নতুন আক্রান্তদের মধ্যে ৯৯ দশমিক ৯ শতাংশই চীনের মূল ভূখণ্ডের বাইরের লোক।

এক লাখ ২৩ হাজার ৭৭৬ জন আক্রান্ত নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা দুই হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩১ জন।

আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ইতালিতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে, ১০ হাজার ২৩ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৪৭২ জনে। সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৮৪ জন।

তৃতীয় অবস্থানে থাকা চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৪৩৯ জন এবং মৃতের সংখ্যা তিন হাজার ৩শ' জন। দেশটিতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৭৫ হাজার ৪৪৮ জন।

ইউরোপে এরপর সবচেয়ে বেশি আক্রান্ত দেশে স্পেনে, ৭৩ হাজার ২৩৫ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এখানে পাঁচ হাজার ৯৮২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ২৮৫ জন।

আক্রান্তের সংখ্যা পঞ্চম স্থানে আছে জার্মানি। এখানে মোট আক্রান্ত ৫৭ হাজার ৬৯৫ জন। মৃতের সংখ্যা ৪৩৩ ও সুস্থ হয়েছেন আট হাজার ৪৮১ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৪০৮ জন। মারা গেছেন দুই হাজার ৫শ' ১৭ জন। আর সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৭৯ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা