স্বাস্থ্য

বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি:

করোনাকালে প্রচারমাধ্যমকে বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনাভাইরাস নিয়ে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ পরামর্শ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে মানুষ এখন বন্দিদশা হয়ে আছে। যার ফলে তাদের মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে। এসময় যদি বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার হয় তবে আশা করি এতে তাদের মানসিক চাপ কমবে। প্রতিনিয়ত তাদের করোনা নিয়ে সুপরামর্শ দিলে তাদের জন্য উপকার হবে।'

এসময় তিনি আরো বলেন, 'মানুষ মানুষের থেকে দূরে থাকতে হবে, কিন্তু সেটা কেউ মানছে না। যদিও কারো সাথে কারো দেখা হয়নি তবুও সংক্রমণ যেন বেড়েই চলেছে। আর এর হাত থেকে বাঁচতে অবশ্যই লকডাউন মেনেই সবার চলতে হবে।'

দেশের করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, 'গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৫ জনে। বাংলাদেশে নতুন করে ২৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩৮ জনে। এছাড়া আজ পরীক্ষা করা হয়েছে ২১৯০ জনের। করোনায় আজ সুস্থ বাড়ি ফিরে গেছেন ৯ জন। মোট সুস্থ হয়েছে ৫৮ জন।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা