স্বাস্থ্য

বিএসএমএমইউ’র ল্যাবে শুরু হচ্ছে করোনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃক শাহবাগের বাংলাদেশ বেতার ভবনের দ্বিতীয় তলায় করোনা টেস্ট ল্যাব তৈরি করা হয়েছে। আগামী কাল বুধবার (১ এপ্রিল) থেকে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা শুরু হবে।

বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন কর্তৃক পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), অ্যান্টিসেপটিক হ্যান্ডরাব সল্যুশনসহ করোনাভাইরাস সংশ্লিষ্ট সুরক্ষা সামগ্রী প্রদানকালে তিনি এসব কথা বলেন।

প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত করোনাভাইরাস পরীক্ষাটি করা যাবে বলে জানান তিনি।

কনক কান্তি বড়ুয়া বলেন, "বিশ্ব আজ এক দুর্যোগের মুখোমুখি। অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্ববাসীকে লড়াই করতে হচ্ছে। চিকিৎসক, সাংবাদিক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন।"

তিনি আরও বলেন, "গত ২ সপ্তাহ ধরে বেতার ভবনে ফিভার ক্লিনিকে জ্বর সর্দি-কাশির রোগীদের পৃথক চিকিৎসা সেবা চলছে। বহির্বিভাগের চিকিৎসা সেবা চালু রয়েছে। জরুরি সেবাও চালু রয়েছে। রোগীদের সুবিধার্থে হেল্প লাইন চালু করা হয়েছে। বুধবার থেকে শাহবাগস্থ বেতার ভবনে স্থাপিত ল্যাবরেটরিতে করোনাভাইরাস শনাক্তকরণের টেস্টের কার্যক্রম শুরু হবে।"

বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফউল্লাহ মুন্সী জানান, "বাংলাদেশ বেতার ভবনের নিচতলায় স্থাপিত ফিভার ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ গ্রহণের পর যেসব রোগীরা করোনা ভাইরাস শনাক্তকরণের পরীক্ষার জন্য নির্দেশিত হবেন শুধুমাত্র সেসব রোগী এই টেস্ট করাতে পারবেন।"

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা