খেলা

বার্সার কোচ হতে যাচ্ছেন জাভি

বর্তমান কোচ এরনেস্তো ভালভেরদের পরিবর্তে বার্সেলোনার দায়িত্বে পেতে পারেন কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। কাতালান ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে বলে নিজেই জানিয়েছেন বিশ্বকাপ জয়ী সাবেক এই মিডফিল্ডার।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানায়, জাভি বলেছেন, আমি কিছু বলতে পারছি না। তারা আমার সঙ্গে আলোচনা করতে এসেছিলেন। আমরা অনেক কিছু নিয়ে আলাপ করেছি। আমি এর বেশি কোনো তথ্য দিতে পারব না।

তিনি বলেন, বার্সেলোনার কোচ হওয়া আমার স্বপ্ন। আমি এটি অনেকবার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি। সবাই জানে, আমি আমার হৃদয়ের গভীর থেকে বার্সেলোনাকে ভালোবাসি।

গত বৃহস্পতিবার স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে ৩-২ গোলে বার্সেলোনার হারের পর থেকে ৫৫ বছর বয়সী ভালভেরদের বিদায়ের গুঞ্জন জোরালো হয়।

এর পর থেকে বার্সার নতুন কোচ হিসেবে আলোচনায় আসে জাভির নাম। বার্সার সাবেক এই মিডফিল্ডার ক্যারিয়ার শুরু করেন ১৯৯৮ সালে ১৭ বছর বয়সে। ক্যারিয়ার জিতেন ২৫টি ট্রফি। যার মধ্যে আছে আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ।

বর্তমানে কাতারের ক্লাব আল সাদের কোচের দায়িত্বে আছেন ৩৯ বছর বয়সী জাভি।
পরবর্তী কোচ হিসেবে বেশ জোরেশোরে শোনা যাচ্ছে ক্লাব কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজের নাম। সব কিছু ঠিক থাকলে মেসি কোচ হিসেবে পেতে যাচ্ছে তার সাবেক সতর্থীকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা