আন্তর্জাতিক

বাংলাদেশিসহ সিঙ্গাপুরে করোনা আক্রান্ত শ্রমিকদের সহায়তায় অনন্য দৃষ্টান্ত

সান নিউজ ডেস্ক:

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিক পরিবারকে ১০ হাজার ডলার অনুদান হিসেবে দিয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কার্স সেন্টার (এমডব্লিউসি)। বা বাংলাদেশি টাকায় যার পরিমান প্রায় সাড়ে ৮ লাখ টাকা

এই অনুদানে ওই শ্রমিকের নিয়োগকর্তা ই-কে ইনোভেশন্স এবং তিনি যে ডরমিটরিতে থাকতেন সেটির পরিচালনাকারী প্রতিষ্ঠান মিনি-এনভারনমেন্ট সার্ভিসেসও সে অনুদানে শরিক হয়েছে।

সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস পত্রিকা তাদের এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। খবরে বলা হয়, সিঙ্গাপুরের ৪২তম করোনা ভাইরাস আক্রান্ত রোগী ছিলেন কাকি বুকিতে বসবাসরত ওই বাংলাদেশি শ্রমিক।

গতকাল এক ফেসবুক পোস্টে এমডব্লিউসি জানায়, ওই শ্রমিক তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাই তিনি এই রোগে আক্রান্ত হওয়ায়, তার পরিবার বিপদে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করার পর আমরা তার নিয়োগকর্তার মাধ্যমে আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করি। তার শারীরিক অবস্থা নিয়ে তাদেরকে প্রতিনিয়ত অবহিত করি।

ফেসবুকে দেয়া ওই বিবৃতিতে বলা হয়, আমরা আশা করি সময়মতো তার শারীরিক অবস্থার তথ্য জানলে ওই পরিবার এই কঠিন সময়ে কিছুটা স্বস্তি বোধ করবে।এতে আশা করা হয়, যে ১০ হাজার ডলারের অনুদান দেয়া হয়েছে তার মাধ্যমে ওই পরিবার তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারবে।
ওই শ্রমিক যতদিন হাসপাতালে থাকবে, তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে সিঙ্গাপুর সরকার।

প্রসঙ্গত, সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৪ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমডব্লিউসি জানিয়েছে, সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি হওয়া অভিবাসী শ্রমিকদের জন্য অনুদান দিতে চেয়ে অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।

বিবৃতিতে প্রতিষ্ঠানটি সকলকে আশ্বস্ত করে আরো জানিয়েছে, শ্রমিকদের মঙ্গলের বিষয়টি দেখভাল করা হচ্ছে। তাদেরকে প্রয়োজনীয় সহায়তা ও সাহায্য দেয়া হবে। যদি তাদের পরিস্থিতি আরো খারাপের দিকে যায়, তখন এমডব্লিউসি হয়তো আরো বড় ধরণের অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা