বিনোদন

সুরকার ওয়াজিদ খান আর নেই

বিনোদন ডেস্কঃ

বলিউডে একের পর এক নেমে আসছে শোকের ছায়া। মাত্র এক মাসের মধ্যেই তিন তিনটি নক্ষত্রপতন হয়েছে বলিউডে। প্রথমে ইরফান খান, তারপর ঋষি কাপুর আর এখন ওয়াজিদ খান।

মাত্র ৪২ বছর বয়সে মুম্বায়ের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খোঁজ নিয়ে জানা যায়, কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি। কয়েক বছর আগে একই সমস্যা নিয়েই ভর্তি হয়েছিলেন হাসপাতালে, সুস্থ হয়ে আবার বাড়িও ফিরেছিলেন। কিন্তু এবার আর পারলেন না। যদিও চিত্র সমালোচক এবং সাংবাদিক ফরিদুন শাহরিয়ার এ দিন টুইটারে লিখেছেন, করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।

সৃষ্টিশীল সঙ্গীতে মাধ্যমে খুব অল্প বয়সেই জায়গা করে নিয়েছিলেন মানুষের মনে। তার রুচিশীল সঙ্গীত তাকে জুটিয়েছে দেশ বিদেশের হাজারো ভক্ত।

তার এই অকাল মৃত্যুতে বলিউড পাড়ায় বইছে শোকের বাতাস। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছে বলিউড তারকারা। তার বন্ধু এবং সহকর্মী গায়ক সোনু নিগমই প্রথম সোশ্যাল মিডিয়ায় খবরটা জানান। তিনি লেখেন, ‘‘বন্ধু ওয়াজিদ আমায় ছেড়ে চলে গিয়েছে।’’

শোকপ্রকাশ করেছেন প্রিয়ঙ্কা চোপড়াও। ‘‘ওয়াজিদ ভাই, তোমার ওই হাসিটা খুব মিস করব। বড্ড তাড়া ছিল তোমার’’, লিখেছেন প্রিয়ঙ্কা। ওয়াজিদের আকস্মিক ভাবে চলে যাওয়ায় ভেঙে পড়েছেন গায়িকা সোনা মহাপাত্র, গায়ক সেলিম মার্চেন্ট-সহ আরও অনেকে। শোক বার্তা দিয়েছেন অভিনেতা আমিতাভ বাচ্চন, রনবীর সিং, পরিচালক কারান জোহার, গায়ক আদনান সামি, প্রমুখ।

তবলাবাদক উস্তাদ সারফত আলি খানের ছেলে ওয়াজিদ। ভাই সাজিদের সঙ্গে জুটি বেঁধে গত কুড়ি বছর ধরে বলিউড কাঁপিয়েছেন তিনি। ‘তেরে নাম’, ‘ওয়ান্টেড’, ‘দাবাং’— বক্সঅফিস-কাঁপানো বহু ছবিতে সুর দিয়েছিলেন ওয়াজিদ।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা