খেলা

বন্ধ হল আইসিসির সদর দপ্তর 

ক্রীড়া ডেস্ক:
বন্ধ করে দেয়া হল আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) সদর দপ্তর। করোনা ভাইরাস সতর্কতায় নেয়া হয়েছে এই পদক্ষেপ। দুবাইয়ে আইসিসির হেডকোয়ার্টারে কর্মরত সবাইকে ঘরে বসে সকল কার্যক্রম চালিয়ে নিতে নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

আরও আগেই একে একে বন্ধ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অফিস। পরামর্শ দেয়া হয়েছে বাড়িতে বসে কাজ করার জন্য।
এদিকে আগামী শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জরুরি বৈঠকে বসবেন আইসিসির গভর্নিং বডির সদস্যরা। যেখানে সভাপতিত্ব করবেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।

মহামারি করোনার কারণে ক্রিকেট সূচির যে বিপর্যয় ঘটেছে, তা নিয়েই মূলত আলোচনা করা হবে এই জরুরি বৈঠকে । এরই মধ্যে পিছিয়ে গেছে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট, ভারতের আইপিএলসহ সব আন্তর্জাতিক ম্যাচ ও সিরিজ। আগামী অক্টোবরে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা, নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
এমতাবস্থায় বিশ্বের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে হবে আইসিসিকে। তার আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য হেডকোয়ার্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আইসিসি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা