রাজনীতি

বগুড়ার হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ এমপিসহ দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান। মির্জা ফখরুল বলেন, ‘গোলাম মোহাম্মদ সিরাজের ওপর দুর্বৃত্তদের হামলা প্রমাণ করে, রাষ্ট্রক্ষমতা যারা পরিচালনা করছেন, তারা সন্ত্রাসের ভাবধারায় অনুপ্রাণিত।

জেলায় জেলায় তারা রাজনৈতিক দল গঠন করেননি, বরং সন্ত্রাসীদের দিয়ে গ্যাং তৈরি করে বিরোধী দলের দমন-পিড়নে উৎসাহিত করছেন। আজকের এই মহান দিবসে বগুড়া বিএনপির প্রভাত ফেরিতে আওয়ামী লীগ হামলা চালিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা একমাত্র মাফিয়া রাষ্ট্রেই সম্ভব।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশ এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। রাষ্ট্রযন্ত্র এখন সম্পূর্ণরুপে মাফিয়াদের নিয়ন্ত্রণে। সরকারদলীয় সন্ত্রাসীদের দ্বারা কেবল বিরোধী দলীয় নেতাকর্মীরাই মারা যাচ্ছে না, ভাগ-বাটোয়ারা নিয়ে ক্ষমতাসীন দলের লোকেরা নিজেরাই একে অন্যকে হত্যা করছে।’

সত্য সংবাদ সংগ্রহ করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের রোষানলে পড়ে সাংবাদিকদেরও জীবন-প্রদীপ নিভিয়ে দেয়া হচ্ছে, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক বোরহান উদ্দীন মুজাক্কির সেই নির্মমতার শিকার হয়ে প্রাণ হারালেন।

দেশে-বিদেশে তাদের সীমাহীন কুকীর্তি ফাঁস হওয়ার পরেও টনক নড়েনি। বরং নিজেরা খুন-খারাবীতে লিপ্ত রয়েছে। বিএনপি মহাসচিব এই দুই ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

মাতৃত্বকালীন ছুটি সীমিতকরণ বৈধ কি না, হাইকোর্টের রুলে প্রশ্ন

বাংলাদেশে কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিদ্যমান আইন ও নীতিমা...

গরমে সারাদেশে বিদ্যুতের সংকট, বাড়ছে লোডশেডিংয়ের শঙ্কা

তীব্র গরমের মধ্যে সারা দেশে বিদ্যুৎ সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে। উৎপাদন ঘাটতি,...

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিটে কঠোর সতর্কতা: ৩০ জুন থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থা

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট ব্যবস্থাপনা নিয়ে নতুন ও ক...

মস্তিষ্ক কেন ভুলে যায়? স্মৃতিশক্তি কমার কারণগুলো জানুন

দৈনন্দিন জীবনে ছোট ছোট বিষয়ও অনেক সময় মনে রাখা কঠিন হয়ে পড়ছে? নাম, তারিখ বা গ...

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা