বিনোদন

ফেসবুক মাতাতে আজ গাইবেন জেমস

বিনোদন প্রতিবেদক:

করোনা ভাইরাসে শোবিজের অন্য তারকাদের মতো ঘরে বন্দি থাকলেও এবার ফেসবুকে কনসার্টে দেখা দিতে যাচ্ছেন নগর বাউল খ্যাত জেমস।

আজ ১০ এপ্রিল সোস্যাল মিডিয়া মাতাতে জেমস আসছেন দর্শকের সামনে।

জেমসকে নিয়ে এই কনসার্টের আয়োজন করছে ব্লুজ কমিউনিকেশন। দেশ-বিদেশের খ্যাতিমান শিল্পী, মিউজিশিয়ান ও ব্যান্ড নিয়ে বিভিন্ন সময়ে আয়োজিত তাদের কনসার্টগুলো নিজস্ব ফেসবুক পেজে তুলে ধরছে তারা।

এরই মধ্যে সাউথ এশিয়ান মিউজিক ফেস্টিভ্যাল তুলে ধরা হয়েছে ব্লুজ কমিউনিকেশনের ফেসবুক পেজে।

তারই ধারাবাহিকতায় আগামীকাল থাকছে জেমস ও তার ব্যান্ড নগর বাউলের কনসার্ট।

আয়োজকরা জানান, করোনাভাইরাসের কারণে যেসব সংগীতপ্রেমী গৃহবন্দি হয়ে আছেন, তাদের বিনোদনের কথা ভেবেই এ আয়োজন। এই কনসার্ট ঘরবন্দি দর্শকদের কিছুটা হলেও আনন্দ দেবে বলেই তাদের বিশ্বাস।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা