লাইফস্টাইল

প্রেমে জড়াতে চান? মাথায় রাখুন ৩ বিষয়

লাইফস্টাইল ডেস্ক: ভালোবাসা হতে পারে হুট করেই, হতে পারে দীর্ঘদিনের ভালোলাগার পর। সম্পূর্ণ আলাদা একজন মানুষকে নিজের অংশ করে নেয়া, সারাক্ষণ তার ভাবনায় ডুবে থাকা সত্যি অন্যরকম এক ভালোলাগা। এই ভালোলাগার নামই প্রেম।

প্রেমের এমন মিষ্টি সম্পর্কে জড়াতে চান ভালো কথা, কিন্তু কিছু বিষয়ও মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলো মেনে চললে প্রেমে দুঃখ পাওয়ার ভয়টা কম থাকে, মন উজার করে ভালোবাসা যায়। জেনে নিন-

নিজেকে গুরুত্ব দিন
আমাদের ভাবনার প্রভাবই পড়ে আমাদের জীবনে। তাই নিজেকে নিয়ে আপনি যদি ইতিবাচক ভাবনা ভাবেন, জীবন সেভাবেই আগাবে। নিজের কাছে নিজে মূল্যবান না হলে অন্যরা মূল্য দেবে না এটাই স্বাভাবিক। তাই নিজেকে গুরুত্ব দিতে শিখুন। আপনি সিঙ্গেল, তার মানে এই নয় যে আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য নন! বরং আপনার যোগ্য কারও দেখা এখনও পাননি, এটাই ভাবুন। পছন্দের মানুষটিকে খুঁজে নিন।

আবার অনেক সময় একবার প্রেমে ধোকা খেয়ে মন ভেঙে যায় অনেকের। সেখান থেকে নষ্ট হয় আত্মবিশ্বাস। কিন্তু আপনি যদি ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সিদ্ধান্তগুলো নেন, তাহলে আর নতুন করে দুঃখ পেতে হবে না। ভালোবাসার মানুষটির দেখা পেলে মুখ ঘুরিয়ে থাকবেন না। বরং সব ভয় দূরে ঠেলে হাতে হাত রেখে এগিয়ে যান।

নিজেকে বদলে ফেলবেন না
ভালোবাসা পাওয়ার জন্য অনেকে নিজেকে আপাদমস্তক বদলে ফেলেন। এটি একদমই ভুল। কারণ কোনো মানুষই পুরোপুরি আরেকজনের মনের মতো হতে পারে না। বরং আপনার ভালো-মন্দ মেনে নিয়ে যে আপনাকে ভালোবাসবে, তার হাতটি ধরুন।

ভালোবাসার দোহাই দিয়ে কেউ আপনাকে বদলে ফেলতে চাইলে মোটেই তার কথায় কান দেবেন না, মনও দেবেন না তাকে। ভালোবাসা মানে কিন্তু নিজের আকাঙ্ক্ষাগুলোই শুধু পূরণ করা নয়, বরং নিঃস্বার্থভাবে মনের মানুষটির পাশে থাকাই প্রেম। এই মন্ত্র মনে গেঁথে নিলে জীবনে কখনোই ঠকবেন না।

সতর্ক থাকুন
প্রেমের অভিনয় জানা মানুষের সংখ্যা নেহায়েত কম নয়! আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের স্বার্থের জন্য অন্যের মন নিয়ে খেলতেও দ্বিধা করেন না! আপনি যদি একা থেকে থেকে বিরক্তও হয়ে যান, তবু হুট করে প্রেমে জড়াবেন না। বরং যাচাই করে নেয়াই জ্ঞানীর মতো কাজ হবে। প্রথম দিকের কয়েকটা মাস শুধু বন্ধুর মতোই মিশুন তার সঙ্গে। এসময় তার মনোভাব বোঝার চেষ্টা করুন।

তার পছন্দের বাইরে কোনো কাজ করে দেখুন তিনি কীভাবে নেন। তার প্রতিক্রিয়ার ধরন দেখেই বুঝতে পারবেন, তিনি কতটা সরল বা গরল। এরপর পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, ভুল মানুষের চেয়ে সম্পর্কে জড়ানোর চেয়ে একা থাকা বেশ ভালো।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ, সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা

নওগাঁর বদলগাছীতে হাট ও বাজারে সরকারি খাস খাজনা আদায়কে কেন্দ্র করে অনিয়ম, স্বচ...

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মুন্সীগঞ্জে মির্জা ফখরুল

মুন্সীগঞ্জে এক জনসমাবেশ ও পরিদর্শন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসল...

চৌকায় ২০ জন পুশইন ঠেকাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ...

মধুখালীতে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর অভিযোগ 

ফরিদপুরে মাদকসহ আটকের পর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অব...

রয়েল রিসোর্ট কাণ্ড নিয়ে ৫ বছর পর মুখ খুললেন মামুনুল হক

নারায়ণগঞ্জের আলোচিত রয়েল রিসোর্টের “৫০১ নম্বর কক্ষ” ঘটনাকে ঘিরে প...

হামে শিশুমৃত্যু: গাফিলতির দায় এড়ানো যাবে না

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি এবং শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা ন...

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন সিলেটের ৫ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিকের...

ঢাকায় ভারতীয় হাইকমিশনের যোগ দিবস উদযাপন

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস (IDY) ২০২৬ উদযাপন করেছে।...

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

বগুড়ার শাজাহানপুরে আট বছর বয়সী শিশু রিফাত হোসেন হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত...

এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’, গেজেট প্রকাশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর স্মৃতি ও সাহিত্যকর্মকে নতুন প্রজন্মের কাছে আরও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা