আন্তর্জাতিক

প্রেমের প্রতীক তাজমহলও বন্ধ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণ রোধে তাজমহল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আজ (১৭ মার্চ) ভারতের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় দর্শনার্থীদের জন্য আপাতত বন্ধ থাকছে তাজমহল।

এনডিটিভি জানিয়েছে, বিদেশি পর্যটকদের বিশাল একটি অংশ প্রতিদিন তাজমহল পরিদর্শন করেন। তাদের মাধ্যমে যাতে করোনাভাইরাস ছড়িয়ে না পড়ে এমন শঙ্কা থেকে তাজমহল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার।

সতর্কতা হিসেবে দেশটিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক ও ব্রিটেন থেকে যাত্রী নিয়ে আসা সব বিমান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনকি, ভারতের প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশ ও মিয়ানমার থেকে দেশটিতে প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২৯ জন। এদের মধ্যে তিনজন মারা গেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা