জাতীয়

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুদান

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য তিন কোটি টাকার চেক হস্তান্তর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১০ জুন) প্রধানমন্ত্রীর করোনা সহায়তা ও হাউজ কন্সট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে অনুদানের এ চেক হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবী হলে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেক হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন। অনুদানের তিন কোটি টাকার চেকের মধ্যে করোনা সহায়তা তহবিলে দুই কোটি এবং এক কোটি টাকা দেয়া হয়েছে হাউজ কন্সট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে।

এই তহবিল প্রদানের আগে গত বুধবার উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান জরুরি সিন্ডিকেট ও ফিন্যান্স কমিটির সভা আয়োজন করেন।

সভায় উপাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রীর মানবিক ও অত্যাবশ্যকীয় এই তহবিলে অংশগ্রহণ করতে পেরে জাতীয় বিশ্ববিদ্যালয় দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলে মনে করে। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতা, বিচক্ষণতা এবং যে আন্তরিকতা নিয়ে কাজ করেছেন, তা খুবই প্রশংসনীয়।’

তিনি আরও বলেন, ‘গৃহহীনদের মাঝে জমি ক্রয় করে গৃহনির্মাণ করে দেয়ার মতো প্রকল্প অত্যন্ত মানবিক। এমন তহবিলে অর্থায়ন করতে পেরে প্রতিষ্ঠান হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় অত্যন্ত আনন্দিত।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা