আন্তর্জাতিক

প্রথম সফল ভ্যাকসিন তৈরির দাবি ইতালির

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রথম সফল ভ্যাকসিন তৈরির দাবি করছে ইউরোপের দেশ ইতালি।

তারা বলছে এরিমধ্যে মানুষের ‌ওপর পরীক্ষা করে দেখার জন্য সফল করোনা ভ্যাকসিন তৈরিতে সমর্থ হয়েছে। সিএনবিসি নিউজ জানিয়েছে, রোমের স্পালানজানি হাসপাতালে সংক্রমণ বিশেষজ্ঞরা এ ভ্যাকসিন পরীক্ষা করেছেন।

মঙ্গলবার (০৫ মে) সায়েন্স টাইমস ম্যাগাজিনে ইতালীয় গবেষকদের এ বিবৃতি প্রকাশিত হয়েছে।

ইতালীয় গবেষকরা বলছেন, ইঁদুরের দেহে ওই ভ্যাকসিন প্রয়োগ করে দেখা গেছে, তা করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরিতে সক্ষম। বিজ্ঞানীরা বলছেন, ওই অ্যান্টিবডি মানবকোষেও করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম হবে। গ্রীষ্ম মৌসুম শেষে এই ভ্যাকসিন মানুষের দেহে প্রয়োগের চিন্তাভাবনা করছেন তারা।

ইতালীয় ফার্মাসিউটিক্যাল সংস্থা টাকিসের প্রধান নির্বাহী কর্মকর্তা লুইগি আরিসিচিও ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএকে জানিয়েছেন, বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিন মানুষের শরীরে যে কার্যকর হবে, তার সংকেত মিলেছে স্পালানজানি হাসপাতালেই। তিনি মনে করেন, এটিই বিশ্বের প্রথম ক্যান্ডিডেট ভ্যাকসিন (যে ভ্যাকসিন সরকারি ছাড়পত্রের অপেক্ষায়), যা মানুষের শরীর থেকে করোনাভাইরাসকে দূরে রাখতে সক্ষম।

লুইগি আরিসিচিও আরও জানিয়েছেন, এ মুহূর্তে তাদের গবেষণা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তাদেরকে প্রযুক্তিক সহায়তা দিচ্ছে মার্কিন সংস্থা লিনারেক্স।

এ মুহূর্তে কোন দেশ আগে করোনার ভ্যাকসিন তৈরি করতে পারে, সে অপেক্ষায় রয়েছে বিশ্ব। তবে কোনও প্রতিযোগিতায় যেতে রাজি নন লুইগি। তিনি বলেন, ‘করোনার সঙ্গে লড়ছে সবাই। আমরা কোনও প্রতিযোগিতায় নেই; বরং সবার সহায়তা পেলেই লড়াই সার্থক হবে।’

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা