সারাদেশ

প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় গ্রাম্য মাতবর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বিদগাঁও গ্রামে এক প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় এক গ্রাম্য মাতবরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে গ্রাম্য বিচারক হারুন জমাদ্দারকে উপজেলার বিদগাওঁ এলাকা হতে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ৪ ডিসেম্বর ২০ তারিখে সন্ধ্যায় উপজেলার দূর্গম চরাঞ্চলের বিদগাওঁ গ্রামের প্রতিবন্ধী তরুণীকে (২৩) ওই এলাকার আজিজুল মৃধার ছেলে রাসেল মৃধা (১৮) ফুসলিয়ে বিদগাঁও খেলার মাঠের কোনে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ধর্ষিতা ও তার হত দরিদ্র পিতা এবং তার বোন ঘটনার পরের দিন সকালে মামলা করার জন্য টঙ্গীবাড়ী থানায় আসার জন্য নিজ বাড়ি হতে রওনা হলে স্থানীয় গ্রাম্য মাদবর হারুন জমাদ্দার (৬০) এবং মজিবুর মৃধা (৪০) ধর্ষিতার পরিবারকে বিচারের আশ্বাস দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়। ১০ দিন ধর্ষিতার পরিবারকে বিভিন্নভাবে তাদের বাড়িতে আটকে রেখে ধর্ষকের নিকট হতে মীমাংসা করার আশ্বাস দিয়ে উৎকোচ গ্রহণ করে ধর্ষিতার পরিবারকে বিভিন্ন হুমকি প্রদান করে।

ঘটনাটি টঙ্গীবাড়ী থানার দুর্গম চরাঞ্চলর হওয়ায় পুলিশ বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে ধর্ষিতা ও তার পরিবারকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে প্রতিবন্ধী ধর্ষিতার বাবা বাদী হয়ে ধর্ষক রাসেল মৃধা এবং গ্রাম্য মাদবর হারুন জমাদার ও মজিবর মৃধার নামে টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে টঙ্গীবাড়ী থানা পুলিশ ধর্ষণকারী ও ওই ২ বিচারকের নামে নিয়মিত মামলা রুজু করেন।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি হরুন অর রশিদ জানান, গ্রাম্য বিচারক হারুন জমাদ্দারকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


সান নিউজ/এনএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা