সারাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে উপচে পড়া ভিড়

জেলা প্রতিনিধি:

করোনা পরিস্থির মধ্যে খুলে দেয়া হচ্ছে দোকানপাট, শপিং মল। শিথিল করা হয়েছে লকডাউন। এমন পরিস্থিতিতে গত কয়েকদিনের মতো আজও রাজধানীতে ঢুকছে হাজার হাজার মানুষ। দক্ষিণাঞ্চলের প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়ে ফেরিঘাটে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। কেউ মানছে না সামাজিক দূরত্ব। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে বহুগুণ।

বৃহস্পতিবার (০৭ মে) দৌলতদিয়ায় দেখা গেছে ভাড়ায় চালিত প্রাইভেটকার, মাইক্রোবাস ও শত শত মোটরসাইকেল যাত্রী নিয়ে চলাচল করছে। মানুষ যেমন ঢাকায় প্রবেশ করছে, তেমন ঢাকা থেকেও বের হচ্ছে। যাত্রীদের চাপে সামাজিক দূরত্ব বজায় রাখা দূরের কথা, মানুষের এত ভিড় যে ফেরিঘাটের পল্টুনে পা রাখারও জায়গা নেই।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি জানান, করোনার কারণে গত ২৫ মার্চ থেকে দেশে সব ধরনের গণপরিবহনের পাশাপাশি লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে। জরুরি পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে মাত্র দুটি বড় ও চারটি ছোট ফেরি চলাচল করছে। এই ফেরিগুলোতেই মানুষ অবাধে নদী পারাপার হচ্ছেন। বিকালে যানবাহন ও মানুষের সংখ্যা বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা